Wednesday , 28 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে মটর শ্রমিকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিমহামারী করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনের মধ্যে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন শ্রমিকদের কথা বিবেচনা করে দিনাজপুরের বীরগঞ্জে মটর পরিবহন শ্রমিকের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৮ এপ্রিল বুধবার বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের বীরগঞ্জ স্ট্যান্ডের শ্রমিকদের মাঝে নিজস্ব অর্থায়নে সাহায্য প্রদান করেন দিনাজপুর জেলা মটর বাস মালিক গ্রুপের সদস্য ও বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা। এসময় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, প্রচার সম্পাদক হরিশ চন্দ্র মিঠু, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিপঙ্কর রাহা বাপ্পি, দিনাজপুর জেলা মটর বাস পরিবহনের বীরগঞ্জ স্ট্যান্ড কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক মোঃ আহম্মদ আলী, যুগ্ম সম্পাদক মানিক চক্রবর্তী, সহ-সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রতন ঘোষ পিযূষ সহ স্থানীয় সাংবাদিকব্ন্দৃএবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘বন্ধুরা বাবার হাত ধরে স্কুলে আসে, দেখে আমার খুব কষ্ট হয়’

পীরগঞ্জে উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে ১৭২ ভূমিহীন পরিবারের

শ্রমজীবী মানুষের মাঝে মাথার ক্যাপ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ

বিরলে বটগাছের উপর একটি তালগাছ দাড়িয়ে আছে

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বিশ্বাস-আস্থা আর বন্ধুত্বের বন্ধনে একটি মডেল সংগঠন জিলা স্কুলের ২০০১ সালের ব্যাচের শিক্ষার্থীদের প্রচেষ্টায়

অবশেষে ঘুম ভাঙ্গলো মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মার

পঞ্চগড়ে নিম্নমানের সামগ্রী দিয়ে ওয়াশ ব্লক নির্মানের অভিযোগ দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রাখায় বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে কোভিড-১৯ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান