Thursday , 15 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা-মা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল আমিন (২৮) নামে এক মাদকাসক্ত সন্তানকে প্রশাসনের কাছে তুলে দিয়েছেন তার বাবা ও মা। বুধবার দুপুরে আল আমিনের বাবা উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের আক্কাস আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার ঘটনাস্থলে ছুটে যান। পরে গাঁজা সেবনরত অবস্থায় আল আমিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে ১০ মাস ১০দিন কারাদÐ দিয়ে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। এসময় বীরগঞ্জ থানা পুলিশ, পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সামিনা ইয়াসমিন সাবিনা উপস্থিত ছিলেন। আক্কাস আলী ও শরিফা বেগম দম্পত্তি জানান, তার ছেলে বিভিন্ন নেশায় আসক্ত ছিল। মাদক সেবনের টাকা না পেলে ঘরের আসবাবপত্র বিক্রি করা সহ প্রায়ই সে পরিবারের লোকজনের প্রতি অত্যাচার ও মারধর করত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নাারীর মাথার চুল কেটে দেওয়ায় চেয়ারম্যান সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

তেঁতুলিয়ায় টিউলিপ কৃষাণীদের সাথে প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিবের মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব ভার গ্রহন !

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

কাহারোলে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন

ঠাকুরগাঁওয়ে ৬ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার !

বালিয়াডাঙ্গীতে আম বাগানের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

রাণীশংকৈলে দুই পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও মিলছে না প্রতিকার

বীরগঞ্জে ডলফিন এগ্রো কেয়ারের মাঠ পযার্য়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে ডলফিন এগ্রো কেয়ারের মাঠ পযার্য়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সেতাবগঞ্জ মহিলা সমিতির নির্বাচনে নারগিস-কামনা প্যানেল বিজয়ী