Saturday , 24 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে সন্ত্রাসী কায়দায় জমির সীমানা খুঁটি সরিয়ে রাস্তা নির্মাণের পায়তারা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামে সন্ত্রাসী কায়দায় জমির সীমানা খুঁটি সরিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের পায়তারায় জোসনা বেগমের পরিবার দিশেহারা। বর্ষা গ্রামের ইলেকট্রনিক মেকার দরিদ্র আনারুল ইসলামের স্ত্রী জোসনা বেগম(৪৫) অভিযোগ করে জানান, তার নিজ নামীয় ক্রয়কৃত বর্ষা মৌজার খতিয়ান নং-৬০২, দাগ নং- ৪৪৬ এর সাড়ে ২৪ শতাংশ জমিতে দীর্ঘদিন থেকে ঘর বাড়ি নির্মাণ করে ভোগদখল সহ বিভিন্ন প্রজাতির গাছপালা ও শাক- সবজি চাষাবাদ করে আসছিলেন। শনিবার ২৪ এপ্রিল বেলা সাড়ে ১২ টায় জমি- জমা সংক্রান্ত বিরোধের জের ধরে উল্লেখিত সম্পত্তি জোরপূর্বক দখলের নিমিত্তে একই এলাকার মৃত রমজানের ছেলে তরিকুল ইসলাম(৪০) এর নির্দেশে তারই সহোদর দুই ভাই দেলোয়ার(২৬), নজরুল(৪২), মৃত আকবর আলীর তিন ছেলে জিয়ারুল(৩০), আলমগীর(২৫), হুমায়ুন(২৬), তরিকুলের স্ত্রী কুলসুম(৩৫), মৃত এমদাদুলের ছেলে জুয়েল (২৭)ও জনৈক মতিয়ার (৫০) সহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে অবৈধ ভাবে আমিন দ্বারা মাপযোগ করে জমির সীমানা খুঁটি সরিয়ে রাস্তা নির্মাণ করতে গেলে জোছনা বেগম বাধা প্রদান করেন। এসময় সংঘবদ্ধ সন্ত্রাসীরা প্রানে মারার জন্য উদ্যত হলে জোসনার আত্মচিৎকারে আঃ জলিল, শাহিন, ইসা সহ প্রতিবেশী আরো অনেকে আসলে বিবাদীগন জোরপূর্বক জমি জবরদখল করে ভোগদখল করবে এবং পুনরায় বাধা দিলে মারপিট করে প্রানে মেরে ফেলবে মর্মে প্রকাশ্যে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে দূঃস্কৃতিকারীদের প্রাননাশের বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শনের মুখে জিম্মি অসহায় জোসনা বেগম তাদের পরিবারের জান- মাল সহ সারাজীবনের সঞ্চয়কৃত পুঁজি দিয়ে ক্রয়কৃত সম্পত্তি রক্ষা করতে ও বর্ণিত সম্পত্তিকে কেন্দ্র করে বিবাদীদের দ্বারা মারপিট সহ শান্তি ভঙ্গের আশঙ্কায় বীরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আন্তনগর নীলসাগর ট্রেনের  বগির পিছনে আগুন

আন্তনগর নীলসাগর ট্রেনের বগির পিছনে আগুন

বীরগঞ্জে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে

স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

স্বর্গীয় বীরেন্দ্র নাথ রায়ের স্মরণে ডিসকভারী লাইব্রেরীর উদ্বোধন

বোদা পৌর এলাকার সাতখামার ও কুড়ুলিয়া এলাকা পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় আনন্দ মিছিল

বোচাগঞ্জে পৃথক ভূমি কমিশনের দাবীতে র‌্যালী ও মানব বন্ধন

বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধে নিহত-১

বড়পুকুরিয়ায় ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন

বিরামপুরে মোবাইল কোর্ট পরিচালনায় মৎস্য সম্পদ রক্ষায় চায়না দুয়ারী জাল জব্দ এবং ধ্বংস

আটোয়ারীতে জামায়াতের মোটরসাইকেল শোডাউন ও স্বাগত মিছিল