Friday , 16 April 2021 | [bangla_date]

বীরগঞ্জ পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবি’র কার্যক্রম উদ্বোধন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবি’র ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ভ্রাম্যমাণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বীরগঞ্জ পৌর শহরের বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বানিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ্ উপস্থিত ছিলেন। ইউএনও মোঃ আব্দুল কাদের জানান, টিসিবি ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুসারে ভ্রাম্যমাণ ট্রাকসেল বেচা-কেনা চলবে। একজন ক্রেতা দুই কেজি পেঁয়াজ, সয়াবিন তেল দুই লিটার, মসুর ডাল এক কেজি, ছোলা এক কেজি, চিনি এক কেজি ও খেজুর আধা কেজি সহ মোট ৪০০ টাকার পণ্য কিনতে পারবেন। পৌর সভার মেয়র মোশারফ হোসেন বাবুল জানান, টিসিবির ভ্রাম্যমাণ কার্যক্রমের আওতায় ন্যায্যমূল্যে পণ্য কিনতে পেরে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন। উল্লেখ্য, বীরগঞ্জ পৌরসভার সার্বিক সহযোগিতায় টিসিবি, রংপুর বিভাগীয় অফিসের তত্ত্বাবধানে ও পার্বতীপুরের মেসার্স রায়হান ষ্টোর নামের পরিবেশক বিক্রি কার্যক্রম পরিচালনা করছে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন  করায় ৩ জনকে ৭ দিনের জেল

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে ৭ দিনের জেল

ঘন কুয়াশায় চিরিরবন্দরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বীরগঞ্জে উত্তর দেউলী রাধাগোবিন্দ মন্দিরের প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে হরিপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

হরিপুরের ডাঙ্গীপাড়া ইউনিয়নে এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই-ফইজুর রহমান কাদেরীকে

বীরগঞ্জ পৌরবাজারে দোকান ঘরের জমি নিয়ে বিরোধে মারপিটের অভিযোগ

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

হাবিপ্রবিতে ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের হান্ড্রেড হিরো’জ সামাজিক জাগরণ

দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম শতবর্ষ অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ বাংলাদেশে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারায় মানবিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

আত্রাই নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু