Saturday , 10 April 2021 | [bangla_date]

মশার উৎপাতে অতিষ্ঠ বীরগঞ্জ পৌরবাসী

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি : মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে বীরগঞ্জ পৌরসভাবাসী। বাসাবাড়ি, অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানসহ সর্বত্রই চলছে মশার রাজত্ব। দিন- রাতে সমানতালে চলছে মশার দাপট। সন্ধ্যা থেকে রাত,এমনকি দিনেও নিস্তার নেই। সেই সঙ্গে বাড়ছে মশাবাহিত রোগ। অথচ মশা নিধনে বীরগঞ্জ পৌরসভা কোনো কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছেনা। বর্তমানে বীরগঞ্জ পৌরসভার কোনো ওয়ার্ডেই মশার ওষুধ ছিটানো হচ্ছে না বলে পরিচ্ছেন্ন বিভাগের কর্মকর্তারা জানান। পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে বসবাসরত অনেকের সঙ্গে কথা হলে তারা জানান, মশার নিধনে বীরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। শুধু ঘর ছাড়া নালা নর্দমাতে প্রতিনিয়ত ডিম দিয়ে যাচ্ছে মশা। মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন বীরগঞ্জ পৌরসভাবাসী। মশার কয়েলেও কাজ হচ্ছে না। শুধু রাতে নয় দিনেও মশার যন্ত্রণায় কোনো কাজ করতে পারা যাচ্ছেনা। কিন্তু অভিযোগ উঠেছে, বীরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব অবহেলার কারণে মশার উৎপাত আরও বাড়ছে। মশার কামরের কারণে ছেলে -মেয়েরা লেখা পড়া করতে পারছে না। বীরগঞ্জ পৌরসভার জনৈক এক ব্যবসায়ী জানান, বাড়িতে এখন দিনের বেলায়ও মশারি টানিয়ে থাকতে হচ্ছে। ঘরের শিশুরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। কতক্ষণ আর কয়েল জ্বালিয়ে রাখা যায়? জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পৌরবাসীর সচেতন মহল । তবে বীরগঞ্জ পৌরসভার তথ্য মতে জানা যায়, মশা নিধনের জন্য বরাদ্দকৃত অর্থের ঔষধ নিয়মানুযায়ী ব্যবহার করা হয়েছে এবং বর্তমানে করোনা মহামারী চলাকালীন আর্থিক সংকটের কারনে সাময়িকভাবে এই কায্যক্রম বন্ধ রাখা হলেও নিয়মিত পরিচ্ছন্ন কর্মীরা কাজ করে যাচ্ছে ও করোনা বিস্তার রোধে পৌরসভার বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার মিক্সিং পানি ছিটানো হচ্ছে । দূর্যোগ ও আর্থিক সংকট মোকাবিলা করে শীঘ্রই মশা নিধনে পৌরসভা কতৃপক্ষ থেকে যথেষ্ঠ ভূমিকা রাখা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
জনতা কর্তৃক গনধোলাই দিয়ে ভুয়া ডিবি  পরিচয়দানকারীকে পুলিশে সোপর্দ

জনতা কর্তৃক গনধোলাই দিয়ে ভুয়া ডিবি পরিচয়দানকারীকে পুলিশে সোপর্দ

সুন্নত পালনে যদি আমার জেল বা ফাঁস হয় হোক : সিদ্দিকুর রহমান মারিয়া মিম ও সিদ্দিকুর রহমান

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্যারেজ শিক্ষার মান ব‍্যহত

বীরগঞ্জে ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে বীরমুক্তিযোদ্ধাদের বাড়ির ছাদ ঢালাই উদ্বোধন

বীরগঞ্জে মাদকসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের চ‚ড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু

হরিপুরে অবৈধভাবে বালু উত্তোলন জব্দ করলেন ইউনিয়ন ভুমি কর্মকর্তা

বহিষ্কৃত ইডেন ছাত্রলীগের ৭ ছাত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা‘র শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র‌্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপন

শেখ হাসিনা কৃষকদের কথা চিন্তা করে বলেই সার,বীজ ও কীটনাশকে ভুর্তুকি দেয়-এমপি গোপাল