Thursday , 29 April 2021 | [bangla_date]

মাছে-ভাতে বাঙালির রূপকার শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাঙালির ব্যাখ্যা দিতে গিয়ে যারা বারবার এটি বলতে হয় যে মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালির ঐতিহ্য থাকে না। মাছে ভাতে বাঙালি এই প্রবাদকে সত্যিকারের রূপদান করেছেন জননেত্রী শেখ হাসিনা। এক কথায় মাছে-ভাতে বাঙালির রূপকার হচ্ছেন শেখ হাসিনা।তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার যেমনি ভাবে কৃষিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে, ঠিক তেমনি মাছ উৎপাদনের ক্ষেত্রে সরকার সর্বাধিক যতœশীল।২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার বিকেলে কাহারোল উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি (লিফ) দের মাঝে বাইসাইকেল সহ অন্যান্য উপকরণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন এমপি গোপাল।এসময় ৬টি ইউনিয়নে ৬ জনকে একটি করে বাইসাইকেল, একটি করে ব্যাগ প্রদান করা হয়। এমপি গোপাল আরও বলেন, করোনা প্রতিরোধক হিসাবে আমিষকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। জেলায় সেই আমিষের সর্বোচ্চ যোগানদাতা হচ্ছে কাহারোল উপজেলা। এই উপজেলায় সর্বাধিক মাছের চাষ ও মাছ উৎপন্ন হয়ে থাকে। শুধু তাই নয়, কাহারোলের উৎপাদিত মাছ সমগ্র জেলা এবং প্রতিবেশী জেলাগুলির চাহিদা পূরণ করে থাকে। এই ধারাবাহিকতাকে বজায় রাখতে গেলে এবং এই উৎপাদন কে আরও সমৃদ্ধ করবার জন্য এখানকার জলাশয় গুলির সংস্কার জরুরী এবং মিঠা পানিতে মাছ চাষে প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে উদ্যোগ তা সফল করতে গেলে কাহারোলের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ প্রয়োজন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, সহকারী কমিশনার (ভুমি) মীর মো. আল কামাহ তমাল, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রমুখ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
সেক্টর কমান্ডার ফোরাম দিনাজপুর জেলা কমিটি গঠিত

সেক্টর কমান্ডার ফোরাম দিনাজপুর জেলা কমিটি গঠিত

লায়ন্স ক্লাবের ৬ষ্ঠ দিনে হিয়ারিং এইডস, হুইল চেয়ার এবং ওয়াকার বিতরণ

বাঙালীর সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মদের কাছে বাড়াতে হবে -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ার দখলে টিটো-মোশারুলের লড়াই, কার পক্ষ নেবে আ’লীগ

পঞ্চগড়-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মুক্তার জনসংযোগ অব্যাহত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি পদক প্রাপ্তি বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সুগন্ধি ধানভিত্তিক ভ্যালু চেইন উন্নয়নে বিজনেস প্লান কনসালটেশন সভা

পীরগঞ্জের হাটপাড়ায় একুশে ফেব্রুয়ারি উদযাপন

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে গ্রামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)এর আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত