Friday , 30 April 2021 | [bangla_date]

মাদক নয়, খেলাধূলাকে আপন করতে হবে যুবকদের -গোপাল এমপি

-মনোরঞ্জন শীল বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- সংসদ সদস্য -৬ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মাদক নয়, খেলাধূলাকে আপন করতে হবে যুবকদের। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। বেশির ভাগ যুবক হাতে মোবাইল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে ব্যস্ত সময় পার করেন। এতে করে খেলাধুলার সময় নষ্ট করছে তারা। তিনি বলেন, দিন শেষে যেমন পরিবার খুবই গুরুত্বপূর্ণ। তেমনি ভাবে আমাদের দেশও গুরুত্বপূর্ণ। দেশকে ভালবাসতে হবে। আর বর্তমান প্রাণঘাতী করোনা সংক্রমন এড়াতে সতর্ক থেকে সরকার ঘোষিতা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সব সময় মাস্ক পরিধান করতে হবে। ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল হতে দুঃস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান এবং খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল হতে ৩ জন দুঃস্থ রোগীর মাঝে নগদ ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা এবং ২৬ জন খেলোয়াড় এর মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।এসময় উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী’র সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ডালিম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

বোচাগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলার  খোঁজ নিতে পূজামন্ডপ পরিদর্শন

বোচাগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলার খোঁজ নিতে পূজামন্ডপ পরিদর্শন

দিনাজপুর ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালিত

বীরগঞ্জে শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগের আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বন্ধকের টাকা ফেরত না দিয়ে জমি দখলের অভিযোগে মারপিট – মামলা দায়ের !

পীরগঞ্জ হাটপাড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে ভাঙ্গামালী ব্রিজের পানি প্রবাহে প্রতিবন্ধকতা স্থায়ী জলাবদ্ধতার শংকায় দুই গ্রামের শতাধিক পরিবার

২০ জুন ঘর হস্তান্তর উপলক্ষে বালিয়াডাঙ্গীতে প্রেস ব্রিফিং

দিনাজপুরে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরন সমাবেশে হুইপ ইকবালুর রহিম বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধের সময় এসেছে