Tuesday , 20 April 2021 | [bangla_date]

রাজধানীতিতে মাসহ পরিবারের ৫ জনকে এসিডে ঝলসে দিল ছেলে

মাসহ পরিবারের ৫ জনকে এসিডে ঝলসে দিল ছেলে
রাজধানীর লালবাগে মাসহ পরিবারের পাঁচ সদস্যকে এসিডে ঝলসে দিয়েছেন আলী হোসেন নামের এক যুবক। সকলের শরীরে এসিড নিক্ষেপের পর নিজের শরীরেও এসিড ঢালেন তিনি।

লালবাগের কাশ্মিরীটোলা এলাকার একটি বাসায় মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- আলী হোসেনের মা মোমেনা বেগম, বোন জামিলা আক্তার, দুই ভাই আনোয়ার হোসেন, ইকবাল হোসেন ও ভাগিনা সালেহীন (২০)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লালবাগ এলাকায় এমন একটা ঘটনা ঘটেছে। মাদকাসক্ত আলী হোসেনের মানসিক সমস্যা রয়েছে। তিনি একটি ব্যাটারি কারখানায় কাজ করেন।তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে পরিবারের সঙ্গে ঝগড়া লাগে আলী হোসেনের। এক পর্যায়ে তিনি ব্যাটারিতে ব্যবহৃত এসিডের পানি তার মাসহ পরিবারের পাঁচজনের শরীরে ছুঁড়ে মারেন। এতে তারা দগ্ধ হন। এরপর আলী হোসেন তার নিজের শরীরেও এসিড ঢেলে দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে নৌ প্রতিমন্ত্রীর দেওয়া ল্যাপটপ পেল ভার্সিটি ছাত্র সাজিদ

হরিপুরে ৩৫০ পিস টেপেন্ডাডলসহ মাদক কারবারি আটক

বীরগঞ্জে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

আটোয়ারীতে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ইয়াসমীন ট্রাজেডির গণআন্দোলনে শহীদ সামু-কাদের-সিরাজ এর স্মরণ সভায় এমপি গোপাল

জীবন রক্ষায় নিরাপত্তা চেয়ে বীরগঞ্জ থানায় অভিযোগ

ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক গাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, নাম জানে না কেউ!

বোদায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে ৩ ক্লিনিক কে জরিমানা ও ১টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা