Thursday , 22 April 2021 | [bangla_date]

যারা এতিমদের পুঁজি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন তারা অবশ্যই পাপী -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- যারা এতিমদের পুঁজি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন তারা অবশ্যই পাপী এমন মন্তব্য করে দিনাজপুুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্মীয় অনুশাসনে নিজেদের তৈরি না করে ধর্মের বয়ান করা আর এতিমদের পুঁজি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা ভন্ডামি ছাড়া কিছু না। মনে রাখতে হবে এটি আফগান-পাকিস্তান নয়, এ দেশ বাংলাদেশ। যে দেশের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে। আর স্বাধীনতার ৫০ বছর পর রাজাকারের সন্তানদের আস্ফালন দেখে মনে হয় যে, দেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করেনি।২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ সভা কক্ষে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযানের উন্মুক্ত লটারীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন। এমপি গোপাল আরও বলেন, শেখ হাসিনার মহানুভবতা ও মাতৃ মমতাকে যারা দুর্বলতা মনে করেন, তাদের মনে করতে হবে দেশের ১৬ কোটি মানুষ শেখ হাসিনার পক্ষে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ। মানুষ অবশ্যই ধর্মান্ধ শক্তির উত্থান কে রুখে দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আহাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু জাফর মো. সাদেক, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. শাকিল আহমেদ।উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. শাকিল আহমেদ জানান, এ উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে ২৮ টাকা কেজি দরে মোট ৯৮ মেট্রিক টন গম ক্রয় করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

ড্রইং স্কুল দিনাজপুর শুধু একটি ছবি আঁকার বা শিল্প চর্চার প্রতিষ্ঠান নয়-এটি একটি মানবিক আন্দোলনের অংশ

হরিপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা

বাংলাবান্ধা বন্দরে বাড়ছে পাথর আমদানি, সংকট জায়গার!

বীরগঞ্জে সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে, বাম্পার ফলনের সম্ভাবনা

নবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তির অনিশ্চয়তায় বীরগঞ্জের প্রফুল্ল রায়

দিনাজপুরে অবৈধ বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার

হাবিপ্রবির জনসংযোগ শাখার নতুন পরিচালক মো. খাদেমুল ইসলাম

কাহারোলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত