Thursday , 8 April 2021 | [bangla_date]

রাণীশংকৈল হাসপাতালে জামাইয়ের লাশ ফেলে পালালেন শুশুরবাড়ির লোকজন..

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুশুর বাড়ীতে স্ত্রী সহ বেড়াতে গিয়ে লাশ হলেন জামাই। ঘটনাটি পৌরশহরের ভাটাপুড়া গ্রামে ঘটেছে।

মৃতব্যক্তি হলেন পৌরশহরের কলেজপাড়ার বাসিন্দা মরহুম বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর ছেলে ইবনে মুকুল (৪৫)।

সরেজমিনে গেলে স্হানীয়রা জানায়, গত বুধবার ইবনে মুকুল সস্ত্রীক শুশুর বাড়ীতে বেড়াতে যান। সে রাতেই
হঠাৎ মুকুলকে তার শুশুর বাড়ীর লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক জানান, এ
ব্যক্তি অনেক আগেই মারা গেছেন। এমন খবর শুনে লাশ ফেলে রেখে সটকে পড়ে মুকুলের শুশুর বাড়ীর লোকজন ।
খবর পেয়ে পরে মুকুলের পরিবারের লোকজন তার লাশ নিয়ে বাসা যায়। তবে পরের দিন বৃহস্পতিবার সকালে লাশ দাফনের জন্য প্রস্তুত করে মুকুলের স্ত্রী ও
তার ছেলে। কিন্তু লাশ ময়না তদন্ত ছাড়া দাফন করতে দিতে নারাজ মুকুলের চাচা আব্দুল লতিফ।
তিনি অভিযোগ করে বলেন, আমি শুনেছি আমার ভাতিজার সাথে তার
শুশুর বাড়ীর লোকজন সে রাতে চরম খারাপ ব্যবহারের সাথে তাকে মারপিট করে হত্যা করেছে।

তাই এর সঠিক বিচারের প্রত্যাশায় আমি লাশের ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করতে দেবো না। পরে থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও
মর্গে প্রেরণ করেছে।

থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল বৃহস্পতিবার মুঠোফোনে জানান, মৃত
ব্যক্তির চাচার দাবীর প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন এলেই বুঝা যাবে এটি আসলে হত্যা না স্বাভাবিক মৃত্যু।

থানা পরিদর্শক আরো বলেন, মৃতের চাচা আব্দুল লতিফ বাদী হয়ে চারজনকে বিবাদী করে একটি এজাহার থানায় দিয়েছে। এটি মামলা হিসেবে রুজু করে পরর্বতী ব্যবস্থা
নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ৭জনকে আটক করেছে বিজিবি

আটোয়ারীতে ইউএনও রাসেদুল হাসান কে বিদায় সংবর্ধনা

চিরিরবন্দর উপজেলায় আরডিআরএস বাংলাদেশের শাখা উদ্বোধন

চিরিরবন্দর উপজেলায় আরডিআরএস বাংলাদেশের শাখা উদ্বোধন

বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে শিক্ষানবিশ আইনজীবির ওপর সন্ত্রাসী হামলা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বীরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জের নিজপাড়ায় জমি নিয়ে বিবাদে দুই মহিলা আহত 

পীরগঞ্জে ব্যানবেইস ভবন নির্মানে ব্যাপক অনিয়ম কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন

দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ প্রকল্প শেখ হাসিনা সরকারের মাইলফলক অবদান-সমাজসেবা ডিডি

পীরগঞ্জে দুই ওষুধের দোকানকে জরিমানা