Wednesday , 14 April 2021 | [bangla_date]

হরিপুরে অস্বচ্ছল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে অক্সিজেন এর কোরআন মাজিদ বিতরণ

হরিপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “অক্সিজেন” এর উদ্যোগে তোররা হাফিজিয়া মাদ্রাসার অস্বচ্ছল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ২০ টি কোরআন মাজিদ বিতরণ করা হয়।
আজ ১৪ ই এপ্রিল সকাল ১১ টায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পবিএ মাহে রমাদান উপলক্ষে পবিএ কোরআন মাজিদগুলো বিতরণ করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোজাহেদুর ইসলাম ইমন আমাদের জানান,পবিত্র কোরআন হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য একটি উত্তম সংবিধান ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি অবতীর্ণ হয়েছে বিশ্বমানবতার মুক্তি,সৎ আর সত্যের পথ দেখানোর জন্য। অন্ধকারাচ্ছন্ন এক বিভীষিকাময় জাহেলি সমাজে কোরআন এনেছিল আলোকময় সোনালি সকাল।
কোরআন আল্লাহ্‌র বাণী। সৃষ্টিকূলের ওপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সকল বাণীর ওপর কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয়, তার মধ্যে কুরআন পাঠ সর্বাধিক উত্তম। রমজান মাস আল কোরআন নাজিলের মাস। আর রমজান মাসে অস্বচ্ছল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কোরআনের বাণী হাতে হাতে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক,স্থানীয় ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরসহ চার জেলার রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমুলক সভায় কোনো চাপ নেই,সংবিধান সমুন্নত রেখে নির্বাচন হবে —নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী মানববন্ধন ও আলোচনা সভা

বোদায়  চুরি করতে এসে  জনতার হাতে চার চোর আটক

বোদায় চুরি করতে এসে জনতার হাতে চার চোর আটক

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

পীরগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়রপদে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

রাণীশংকৈল পাক-হানাদার মুক্ত দিবস

ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে স্থায়ী দোকানে টোল আদায়ের অভিযোগ —-ব্যবসায়ি মালিক সমিতির প্রতিবাদ সভা

পার্বতীপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী নাজিম গ্রেফতার

লায়ন্স ক্লাবের দায়িত্ব গ্রহণ নবাগত প্রেসিডেন্ট আমজাদ ও সেক্রেটারী মোকাররম