Tuesday , 27 April 2021 | [bangla_date]

হরিপুরে ‘এ আর ফাউন্ডেশনের’ ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ

মিজানুর রহমান, হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এ আর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দু:স্থদের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার( ২৭ এপ্রিল) দুপুর ২:০০ টায় হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের কাঠালডাঙ্গী মহিলা কলেজ মাঠে পরে দুপুর ৩:০০টায় ৫ নং হরিপুর ইউনিয়নের, সরকারি মোসলেম উদ্দীন কলেজ মাঠে দরিদ্র অসহায় মানুষের মাঝে এ ঈদ বস্ত বিতরণ করা হয়।
এ উপলক্ষে এ আর ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় এ.আর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক -নাহিদ হাসান সোহাগ, জমির উদ্দিন, বাপ্পি ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ আর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এসবি সাগর ইসলাম জানান, এ আর ফাউন্ডেশন সংগঠনটি করোনাকালীন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, খাদ্য সামগ্রী প্রদান, বৃক্ষ রোপণ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারি ধারাবাহিকতায় অসহায় দু:স্থ মানুষের মাঝে আজকের এ বস্ত্র বিতরণ কর্মসূচি। ভবিষ্যতে আমাদের এ সকল কার্যক্রম চলমান থাকবে।

বস্ত্র বিতরণের স্থান তারিখ ও সময়
১ নং গেদুড়া ইউনিয়ন
তারিখ:২৮/০৪/২০২১ সময়:১১.৩০
স্থান:আটঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ
৩ নং বকুয়া ইউনিয়ন
তারিখ:২৮/০৪/২০২১ সময়:দুপুর ২ টা
স্থান:টি ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠ
২ নং আমগাও ইউনিয়ন
তারিখ:২৮/০৪/২০২১ সময়:৩.৩০
স্থান:যাদুরানী উচ্চ বিদ্যালয় মাঠ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত

ঘোড়াঘাটে দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরন

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হল ভারতীয় ট্রাক

প্রভাষক উৎপল কুমার সরকারকে সহ সারাদেশে শিক্ষক লাঞ্ছিত  হওয়ার ঘটনায় দিনাজপুরে বাশিস নেতৃবৃন্দের ক্ষোভ

প্রভাষক উৎপল কুমার সরকারকে সহ সারাদেশে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় দিনাজপুরে বাশিস নেতৃবৃন্দের ক্ষোভ

দেবীগঞ্জের হিল্লা বিয়ের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

জনপ্রিয় কন্ঠশিল্পি হৈমন্তী রক্ষিত গাইলেন ‘ধানও দিলাম জমিনও দিলাম’

পীরগঞ্জে গাঁজা সেবনের অপরাধে যুবককে ৩ মাসের কা-রাদ-ন্ড

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার-এমপি গোপাল

কাহারোলে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন

দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত মহান স্বাধীনতা দিবস