Monday , 12 April 2021 | [bangla_date]

হরিপুরে ভ্রাম্যমাণ দুধ ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধিঃ
দেশব্যাপী করোনার মহামারী পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ প্রোটিন নিশ্চিতকরণে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার প্রাণিসম্পদ কার্য্যালয় উপজেলায় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস মাংস বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে৷

রবিবার (১২ এপ্রিল)দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কালিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন করেন,হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হরিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া,প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা সুবর্ণা রাণী চৌধুরী, সহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ দুগ্ধখামার ও পোল্টি,হাঁস খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ অফিস জানিয়েছেন, এটি ৪৫ দিনের একটি প্রোগ্রাম।
প্রতিদিন ভ্রাম্যমাণ গাড়িটি হরিপুর উপজেলার বিভিন্ন সড়কে দুধ ১ লিটার ৫০ টাকা, ডিম প্রতিপিস ৬ টাকা ৫০ পয়সা ও সোনালী মুরগী ১ কেজি ২৫০ টাকা মুল্যে বিক্রি করবে। তবে জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ গাড়ি থেকে কেনাকাটা করতে হবে।বর্তমান করোনা পরি¯িহতিতে বাজারে না গিয়ে সবাই নিজ এলাকায় ভ্রাম্যমান এই বিক্রয় গাড়িতে তাদের নিজেদের প্রোটিনের চাহিদার ঘাটতি মেটাতে সহায়ক ভূমিকা পালন করবে ,বলে আশাবাদী হরিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা জামায়াতের আমিরসহ ৭ নেতা-কর্মী আটক

বীরগঞ্জে শিশু-যুবকদের নিয়ে ‘আমার জীবন আমার স্বপ্ন’ সেমিনার

আটোয়ারীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পঞ্চগড়-২ আসনে বি.এন.পির প্রার্থী ফরহাদ হোসেন আজাদের গণসংযোগ

বীরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী, সহযোগী ও সুধী সমাবেশ

স্পেনকে হারিয়ে আবারও অলিম্পিক ফুটবলের সোনা জিতল ব্রাজিল

মোল্লা আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার

বিষপান করা সেই কিশোরের দায়িত্ব নিলেন ব্যারিস্টার সুমন !

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ঠাকুরগাঁওয়ের সুদার সরকার

ফুলবাড়ীতে ৩টি ইটভাটায় পাঁচ লাখ টাকা জরিমানা