Wednesday , 7 April 2021 | [bangla_date]

হরিপুরে মাটির দেয়াল চাপায় এক যুবকের মৃত্যু

হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সদর ইউনিয়নের খোলড়া গ্রামে বুধবার সকালে মাটির দেয়াল চাপা পড়ে সাহেরুদ্দীন(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাহেরুদ্দীন খোলড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, খোলড়া গ্রামে আপন ফুফু সাজেনুরের পাকা ঘর নির্মাণের জন্য মাটির দেয়াল ভাংগার কাজ করছিল সাহেরুদ্দীন। মাটির ঘরের একটি দেওয়াল তার উপরে ভেঙ্গে পড়ে। এতে সাহেরুদ্দীন মাটির নিচে চাপা পড়েন। এসময় বাড়ির ও স্থানীয় লোকজন তাকে টেনে বের করে হরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় জাতীয় যুব দিবস পালিত

রাণীশংকৈলে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে ১৫ দিনের কারাদন্ড

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

কাহারোলে বাঁশ শিল্পের বাজার ধস, আজ প্লাস্টিক সামগ্রীর কারণে

পীরগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

আটোয়ারীতে পরিকল্পিতভাবে যুবককে অপহরণ করে হত্যা

বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্থ এলাকারবাসীর মানবন্ধন

বোচাগঞ্জে মনোনয়ন পত্র দালিখ করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

অন্ধ হয়েও ভিক্ষাবৃত্তি নয়-বদনা বাজিয়ে সংসার চলে রাণীশংকৈলে আসাদুলের

জাতির পিতা বঙ্গবন্ধুর সম্মান কে কোন ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না