Tuesday , 27 April 2021 | [bangla_date]

হাসপাতাল থেকে পালানো সেই ১০ করোনা রোগীকে ধরেছে পুলিশ

হাসপাতাল থেকে পালানো সেই ১০ করোনা রোগীকে ধরেছে পুলিশ
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ১০ জন করোনা রোগীকে খুঁজে পেয়েছে পুলিশ। এদের মধ্যে ভারতফেরত রয়েছেন সাতজন। তাদের সবাইকে আবারও হাসপাতালে ভর্তি করা হবে।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন
তিনি বলেন, ‘হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগীদের পাওয়া গেছে। তাদের আবারও যশোর জেনারেল হাসপাতালে ভর্তির উদ্যোগ নেয়া হয়েছে।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক দিনে যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে ১০ জন করোনা পজিটিভ রোগী ভর্তি হন। এদের মধ্যে সাতজন ভারতফেরত ছিলেন। তাদের বেনাপোল ইমিগ্রেশন থেকে চিকিৎসার জন্য এ হাসপাতালে পাঠানো হয়।

পালিয়ে যাওয়া রোগীরা হলেন- যশোর সদর উপজেলার পাঁচপাবাড়িয়া গ্রামের রবিউলের স্ত্রী ফাতেমা (১৯), একই গ্রামের একরামুল কবীরের স্ত্রী রুমা (৩০), যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বিশ্বনাথের স্ত্রী মনিমালা দত্ত (৪৯), যশোর শহরের ওয়াপদা গ্যারেজপাড়ার ভদ্র বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (৩৭), সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে মিলন হোসেন (৩২), সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার সোনতলা গ্রামের মনোতোষ সর্দারের স্ত্রী শেফালী রাণী (৪০), খুলনার পাইকগাছার ভামরাইল গ্রামের আহমদ সানার ছেলে আমিরুল সানা (৫২), খুলনার রূপসা চল এলাকার শের আলীর ছেলে সোহেল সরদার (১৭), খুলনা মহানগরের বিকে পূর্ব লেন এলাকার পুলিন কৃষ্ণ সরকারের ছেলে বিবেকান্দ সরকার ও রাজবাড়ি সদর উপজেলার রামকান্তপুর গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে নাসিমা আক্তার। এদের মধ্যে মনিমালা, মিলন হোসেন, শেফালি রানী, আমিরুল সানা, সোহেল সরদার, বিবেকানন্দ সরকার ও নাসিমা আক্তার ভারতফেরত।

করোনা ওয়ার্ডে দায়িত্বরত একজন সিনিয়র নার্স জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আসা দশজন ওয়ার্ডে ভর্তি ছিলেন। কিন্তু রোববার সকালের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

যশোর জেনারেল হাসপাতালের একাধিক চিকিৎসক জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট উদ্বেগ তৈরি করেছে। ফলে না বলে চলে যাওয়া রোগীরা যদি ভারতীয় ভেরিয়েন্টের বাহক হন তাহলে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ‘পুলিশ তাদের খুঁজে পেয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন তাদের আবারও ভর্তি করা হবে। শয্যা প্রস্তুত রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি।’

এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ‘করোনা ওয়ার্ডে নার্স ও চিকিৎসক দায়িত্ব পালন করেন। সেখানে নিরাপত্তাকর্মী ছিল না। গেট তালাবদ্ধ করা হয়নি। এজন্য রোগীরা চলে যেতে পেরেছে। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা নেই। তবে তালাবদ্ধ রাখলে এভাবে চলে যেতে পারত না। যারা আক্রান্ত তাদের বেশি সচেতন হওয়া উচিত ছিল।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পল্লীশ্রীর উদ্যোগে বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন সম্পন্ন

দিনাজপুরসহ চার জেলার রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমুলক সভায় কোনো চাপ নেই,সংবিধান সমুন্নত রেখে নির্বাচন হবে —নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

পীরগঞ্জে সাংবাদিকের মায়ের ইন্তেকাল

কৃষি উন্নয়ন করপোরেশনের যুগ্ম পরিচালকের কার্যালয়ে দুদকের অভিযান

আটোয়ারীতে সুধিজনদের সাথে মতবিনিময়কালে ‘আগে সবার নীতি ও নৈতিকতা পরিবর্তন করতে হবে’-পঞ্চগড় জেলা প্রশাসক

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক ঐক্যের বন্ধনে অটুট -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের আওতায়  জেলা সিএসও ত্রৈমাসিক সভা

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের আওতায় জেলা সিএসও ত্রৈমাসিক সভা

পীরগঞ্জে চিত্রাংকন প্রতিযোগীতা

সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন