Wednesday , 28 April 2021 | [bangla_date]

রাণীশংকৈল ভুমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে খারিজ বাণিজ্যের অভিযোগ

খুরশিদ আলমঃ রাণীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা ভুমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে খারিজ নিয়ে বাণিজ্যের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি উপজেলার সন্ধারই গ্রামের ভুক্তভোগী সাদ্দাম আলী করেছেন। অভিযুক্তরা হলেন,উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব ও হোসেনগাঁও নন্দুয়ার ইউপির উপ-সহকারী ভুমি কর্মকর্তা হর্ষ বর্ধন সিংহ।
লিখিত এ অভিযোগটি তিনি রংপুর বিভাগীয় কমিশনার ,জেলা প্রশাসক-ঠাকুরগাও, রানীসংকৈল উপজেলা নির্বাহী অফিসার, রানীসংকৈল উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও প্রেস ক্লাব বরাবরে দিয়েছেন।
গত ২৭ এপ্রিল পাওয়া লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, বিগত তিস মাস পূর্বে সাদ্দাম আলী তার ক্রয়কৃত পনের শতক জমি খারিজের জন্য উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিবের কাছে যায়। শাকিব সব কাগজ পত্র দেখে তার কাছে খরচ বাবদ মোট ১৮ হাজার টাকা চায়।
এত টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় সাদ্দামের কাগজ ফেরৎ দেয় শাকিব। পরে অনুরোধ করে ১৫ হাজার টাকা দিতে রাজি হয় সাদ্দাম। ঐ দিনই সাদ্দামের কাছে ৫ হাজার টাকা বায়না নেয় নাজির শাকিব। এবং আবেদনের জন্য আরো দুইশত টাকা নেয়। পরে আবারো এসিল্যান্ডের নামে ৮ হাজার টাকা চায় শাকিব।
সাদ্দাম তার পালিত একটি ছাগল বিক্রি করে ৭ হাজার টাকা দিতে রাজি হয় এবং নিজে এসিল্যান্ডকে টাকা দিতে চাইলে। শাকিব বলেন, এসিল্যান্ড সরাসরি টাকা নেয় না। পাশাপাশি সাধারণ মানুষকে পছন্দ করে না। নাজির শাকিব সাদ্দামকে জানান, প্রয়োজনে এসিল্যান্ড স্যারকে টাকা দেওয়ার দৃশ্য ভিডিও করে তোমাকে দেখানো হবে । এ বলে টাকাটা নেয়।
পরে খারিজের প্রক্রিয়া অনুযায়ী শাকিব সাদ্দামকে কাগজ নিয়ে ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী ভুমি কর্মকর্তা হর্ষ বর্ধন সিংহের কাছে পাঠান এবং তাকে তিন হাজার টাকা দিয়ে খারিজে স্বাক্ষর নিতে বলেন। শাকিবের কথা মতে ইউপি ভুমি অফিসে হর্ষ বর্ধনের কাছে সাদ্দাম গেলে সে তাকে গালিগালাজ করে ৩ হাজারের বদলে ৫ হাজার টাকা দাবী করে। না হলে স্বাক্ষর হবে না বলে জানিয়ে দেয়। পরে সাদ্দাম তাকে অনুরোধ করে তিন হাজার টাকা দেয় এবং খাজনা চেক বাবদ ১১শত ৫০ টাকা দিয়ে পূনরায় উপজেলা ভুমি অফিসে এসে শাকিবকে কাগজ পত্র গুলো দেয়।
এ সময় শাকিব সাদ্দামকে একটা বড় বেনশন সিগারেটের প্যাকেট আনতে বলে কথা অনুযায়ী সিগারেটের প্যাকেটও এনে দেয় সাদ্দাম। এর পরে শাকিব সাদ্দামকে জানায় শুনো সাদ্দাম তোমাকে এখন এসিল্যান্ড স্যারের কাছে নিয়ে যাবো। টাকা নেওয়ার কথা জিজ্ঞেস করলে বলবা খারিজের চেক কাটা ছাড়া অন্য কোন টাকা দেওয়া হয়নি। আর টাকা নেওয়ার কথা বললে এক বছরেও কাজ হবে না। তাছাড়া তোমাকে তো বলেছি মোবাইলে এসিল্যান্ড স্যারকে টাকা দেওয়ার ভিডিও তোমাকে দেখাবো।
অভিযুক্ত উপ-সহকারী ভুমি কর্মকর্তা হর্ষ বর্ধন সিংহ অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। নাজির কাম ক্যাশিয়ার শাকিব বলেন, প্রমাণ থাকলে স্যারকে দেখান, মানুষ কি ছোট বাচ্চা ফিডার খায়। যে,আমাকে টাকা দিবে আর আমি শিখিয়ে দিবো টাকা দেন নি স্যারকে বলবেন, তাই বলবে।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভুমি প্রীতম সাহা বলেন, তারা বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ করেছে সেখান থেকে যা নির্দেশনা আসবে তাই হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ডাঃ নাজিমউদ্দীন স্মরণে ফ্রী ডায়াবেটিস ক্যাম্প

সংবাদ সম্মেলনে অভিযোগ ছিনতাই মামলা গ্রহনে পার্বতীপুর পুলিশের গড়িমসি

বিরলে শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

বিরলে শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

মহানন্দা নদীতে পানিতে ডুবে কিশোরের প্রাণহানি

ঠাকুরগাঁওয়ে হচ্ছে বিসিক খাদ্য প্রক্রিয়াজাত করণ শিল্পনগরী । ২৫ হাজার লোকের কর্মসংস্থান –নারীদের জন্য বিশেষ প্লট !

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ মিছিল

ঘোড়াঘাটে জিন এক্সপার্ট ল্যাবরেটরীর উদ্বোধন

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

খানসামায় ব্যবসায়ীকে মারধর ও দোকান লুট:থানায় অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ‘কফিনবন্দি বাংলাদেশ’ নাটক মঞ্চায়ন