Tuesday , 25 May 2021 | [bangla_date]

‘ইয়াস’ এখন ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরো ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে একই এলাকায় অবস্থান করছে। তাই সমুদ্র বন্দর সমূহকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) ভোরে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‌ ‘ইয়াস’ আরও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি এখন উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অবস্থান করছে। আজ সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার , কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার, মংলা সমুদ্রবন্দর থেকে ৫১৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

অনুকূল আবহাওয়া পরিস্থিতির কারণে প্রবল ঘূর্ণিঝড়টি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছাতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নির্যাতনের বিচারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে স্থান পাওয়া ছবির শিল্পী বাক প্রতিবন্ধী তরুণীকে ঈদ উপহার

৫ম বারের মতো সংসদ সদস্য হলেন রমেশ চন্দ্র সেন

পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ইফতার অনুষ্ঠিত

সহপাঠীদের সঙ্গে জমিতে খেলছিল  শিশু, সাপের কামড়ে মৃত্যু

সহপাঠীদের সঙ্গে জমিতে খেলছিল শিশু, সাপের কামড়ে মৃত্যু

তেঁতুলিয়ায় বিএনপির চেয়ারমার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মাহফিল

বীরগঞ্জে স্পন্দন ফার্মেসী এন্ড ইনসুলিন কর্ণার উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

সেনাবািহনীতে চাকুরি দেয়ার অভিযোগে অর্থ আত্মসাত হরিপুরে তিনজন আটক