Monday , 3 May 2021 | [bangla_date]

কাহারোলে খনতায় সন্ত্রাসীদের হামলায় পঙ্গু প্রায় আঃগফুর বিচারকের দ্বারে দ্বারে

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার খনতা গ্রামের মৃত: আঃ বারেকের ছেলে বৃদ্ধ আ: গফুর (৭০) অভিযোগ করে জানান, গত ১লা অক্টোবর ২০২০ইং মাগরিবের নামাজের পর আব্দুল কাদের স্থানীয় বুনিয়া বাজার হতে নগদ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে শাহাপুর জামে মসজিদের উওর পার্শ্বে পাকা রাস্তায় উপস্থিত হওয়া মাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা শাহাপুর গ্রামের মোসলেম আলীর ছেলে তাজিমুল (৩০) ও হাটিয়াড়ী গ্রামের সাহাবুদ্দিনের ছেলে খোরশেদ (৩৩) লাঠি ও লোহার রড নিয়ে অতর্কিতভাবে পথরোধ করে প্রাননাশের চেষ্টা চালায় এবং এলোপাথারী মারডাং করে মাথা, হাত ও পায়ে ক্ষত ভাঙ্গা করে পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বৃদ্ধের আত্মচিৎকারে আশপাশের প্রতিবেশী শরিফা বেগম, শরিফুল ও সেলিনা সহ অনেকেই এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় টর্চ লাইটের আলোতে অপরাধীদেরকে সকলেই চিনতে পারে এবং গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে আহতকে এ্যম্বুলেন্স যোগে দ্রুত এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃদ্ধের ছেলে ইকবাল হোসেন (৩১) বাদি হয়ে জেলা দিনাজপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এ উল্লেখিত অপরাধীদের বিরুদ্ধে সিআর মামলা নং- ১৬৯/২০২০ দায়ের করেন। মামলার তদন্তকারী এস আই আমজাদ হোসেনের তদন্ত অনুযায়ী আসামীদের বিরুদ্ধে দ:বি: ৩৪১/৩২৩/৩০৭/৩২৫/৫০৬ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন ও বাদীকে মামলার ফলাফল জানানো হয়।এ ব্যাপারে উল্লেখিত মামলার বাদী ইকবাল জানান, সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ বাবা আ: কাদেরের পায়ে অস্ত্রপাচার করে নিয়মিত ভাবে ডাক্তারের পরামর্শে চিকিৎসা চললেও প্রায় পঙ্গুত্ব বরন করতে চলেছে সে। দারিদ্রতার মধ্যে একদিকে চিকিৎসাভার বহন ও অন্যদিকে মামলা খরচ চালাতে হিমসিম খাওয়া এই ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরো উল্লেখ করে সাংবাদিকদের জানায়, স্থানীয় ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ, আদালতের দ্বারে দ্বারে ঘুরেও এখন অব্দি কোনো সুরাহা না হওয়ায় হতাশা ও চরম অনিশ্চয়তায় ভূগছে তারা। অপরদিকে আসামীরা বাদী ও মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে এবং মামলা তুলে নিতে বাদীপক্ষকে নানাবিধ হুমকি ধামকি সহ মারাত্মক ক্ষতিসাধন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বর্তমানে আতংকের ভিতরে থাকা আঃ গফুরের পরিবারটি সন্ত্রাসীদের এহেন কার্যকলাপ প্রতিহত করতে আসামীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিতে আইনশৃংখলা বাহিনী সহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম, তদন্ত কমিটি গঠন !

আনোয়ারা বেগম, গাভী পালন করে ভাগ্যবদল

চার্জার রিক্সা ছিনতাইন করতে চালককে হত্যা

চার্জার রিক্সা ছিনতাইন করতে চালককে হত্যা

ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দেখার সময় এসেছে

আটোয়ারীর পল্লীতে ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

হারিয়ে যাওয়া মাকে খুজতে পাগল প্রায় সন্তানেরা

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৮টি দলকে নিয়ে দিনাজপুরে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঘোড়াঘাটে শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

ঘোড়াঘাটে শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

৪ দফা দাবী আদায়ে বিডিএমএফ ও ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

বোচাগঞ্জ শিল্পকলা একাডেমিকে কম্পিউটার সহ বিভিন্ন আসবাসপত্র প্রদান করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি