Tuesday , 25 May 2021 | [bangla_date]

গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার। বৈরি সম্পর্ক হোক এটা আমিও চাই না। কোনো সংঘর্ষ চাই না, একটা সুসম্পর্ক থাকুক। এটা সরকারের জন্য ভালো, গণমাধ্যমের জন্য সুখকর।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকশেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বৈঠকের আলোচনার বিষয় নিয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলাম এবং সংবাদপত্রশিল্প নিয়ে, তাদের অধিকার নিয়ে, দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে কিছু বিষয় আছে। এগুলো আমাকে রুলিং পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তারা জানিয়েছেন।’

এ সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘এখানে তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। তথ্য মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। বিশেষ করে কিছু কিছু বিষয় আছে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা। সমস্যাগুলো তারা বলেছেন। আমি সমাধানের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। দাবি-দাওয়াগুলো নেত্রীকে জানাব।’

মামলা প্রত্যাহারের করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয় তারা বলেছেন। আলাপ করতে হবে।’

সাংবাদিক নেতাদের দাবি-দাওয়া সমাধানযোগ্য মনে করছেন কি-না জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেখুন, আমি তো এভাবে মন্তব্য করতে পারি না। এখানে সরকারের ব্যাপার আছে। মামলাটা আদালতে গেছে। আইনমন্ত্রীর সঙ্গে আলাপ করতে হবে। সার্বিক বিষয় বিবেচনা করে সবার সঙ্গে আলাপ করার পর বলতে পারব।’

বিএনপি সবক্ষেত্রেই ব্যর্থ হয়ে এখন রোজিনা ইস্যুতে ভর করে ফায়দা লুটবার অপচেষ্টা করছে বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।

পাকিস্তানি বা হেফাজতিপন্থীরা যাতে কোনো সুযোগ না নিতে পারে সেদিকে খেয়াল রাখতেও সাংবাদিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা এদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বারবার আঘাত করেছে এবং রাষ্ট্রবিরোধী মামলাও করেছে রোজিনা ইস্যুকে কেন্দ্র করে তারাই এখন মায়াকান্না করছে।’

শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার এমন কোনো কিছু করবে না, যা সাংবাদিকদের বিরুদ্ধে যায়।’

এ সময় সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ফরিদা ইয়াসমীন, সাজ্জাদ আলম খান তপু, আবদুল মজিদ, রেজায়ানুল হক রাজা, মশিউর রহমান খান, শাকিল আহমদ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাঁকজমক ভাবে প্রথমবার রহিমানপুরে ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

দিনাজপুর সানরাইজ নার্সিং ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস

ফুলবাড়ীতে রেলস্টেশনে কালোবাজারি চক্র বেপরোয়া, টিকিট পাচ্ছে না যাত্রীসাধারণ

নানা আয়েজনে দিনাজপুরে বিশ্ব এইডস দিবস পালিত

আটোয়ারীতে জাতীয় যুব দিবস উদযাপন

বীরগঞ্জে সাফজয়ী শান্তি মার্ডির পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস নবীন বরণ

ঠাকুরগাঁওয়ে প্রথম নারী মেয়র সাংবাদিক বন্যা করোনা ভাইরাসে আক্রান্ত !

বেআইনী শালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন