Wednesday , 12 May 2021 | [bangla_date]

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শুক্রবার

বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোজা ৩০টি পূর্ণ হবে। সে হিসেবে শুক্রবার (১৪ মে) দেশব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

বুধবার (১২ মে) রাতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।এর আগে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, সিনিয়র অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো: শাহেনুর মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. ছাইফুল ইসলাম, ঢাকা জেলার সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহা. নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মুহ. আছাদুর রহমান, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লা ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা সকল অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে স্মরণকালের ভয়াবহ ঠাণ্ডায় বিপর্যস্ত কৃষকদের জনজীবন !

বৃহস্পতিবার থেকে চলবে সব ট্রেন

আটোয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি’র বিদায় সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক !

বোচাগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অালোচনা সভা

দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

পঞ্চগড়ে গুজব ছড়ানোর পর ফের উত্তেজনা \ মাইক্রোবাসে আগুন ৩ মামলায় আসামী ৭ হাজার \ গুজব সৃষ্টিকারী যুবদল নেতাসহ আটক ২৩ \ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

পীরগঞ্জে নকআউট ফুটবল র্টুনামন্টে উদ্বোধন

নতুন প্রজন্ম সাহিত্য সংসদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন