Friday , 28 May 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত শনাক্ত বেড়েছে। একদিনে ৭ জন আক্রান্ত। মৃত্যু ০১ জন।

ঠাকুরগাঁও প্রতিনিধি:

গত কয়েক দিনের মধ্যে ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত শনাক্ত আবার বেড়েছে।
২৭ মে বৃহস্পতিবার জেলায় দাদা ও ২ নাতিসহ ৭ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ২৭ মে সন্ধ্যায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর, সিডিসি থেকে ৩ জন এবং সদর হাসপাতাল ঠাকুরগাঁও হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪ জন মোট ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে সদর উপজেলায় ০১ জন ,বালিয়াডাঙ্গীতে দাদা ও ২ নাতিসহ ০৪ জন এবং রানীশংকৈলে ০২ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া হরিপুর নিবাসী ৭০ বছর বয়সী করোনা সংক্রমিত রোগী (পুরুষ) চিকিৎসাধীন অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে মারা গেছেন। তিনি দীর্ঘমেয়াদী কিডনি রোগেও ভুগছিলেন বলে জানান সিভিল সার্জন।

পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৬৬৯ জন, যাদের মধ্যে ১৫৬৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মোট মৃত্যু ৩৬ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত

অফিসারদের জন্য “স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম অ্যান্ড অনলাইন এনরোলমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ

বালিয়াডাঙ্গীতে বিভিন্ন মন্ডপের প্রতিমা ভাংচুরের ঘটনা স্থান থেকে ফিরে এসে ঠাকুরগাঁওয়ে বিএনপির সংবাদ সম্মেলন

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার

বীরগঞ্জ পৌর শহর এখন যানজটে পরিণত

ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পঞ্চগড়ে সিপিবির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

​ফেসবুকে চিতার ছানা বিক্রির বিজ্ঞাপন, ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে আবার বন্ধ রেশম কারখানা

বোচাগঞ্জে ১৩ জুয়ারুকে ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত

বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ!!