Saturday , 15 May 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও আরও তিন জন আহত হয়েছে। নিহতরা হলেন- রাজিব (২২) , শরিফ উদ্দীন (৭০), উজ্জ্বল (২৭) । আহতদের ঠাকুরগা্ওঁ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও থানার ওসি তানভীরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, সদর উপজেলার নিমবাড়ী নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে রাজিব নামে এক যুবক ঘটনাস্থলে প্রাণ হারান। তিন বন্ধু মোটরসাইলে ঈদের আনন্দে ঘুরতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় সোহেল ও সাজ্জাত নামে আরও দুইজন ওই মোটরসাইকেল আরোহী আহত হন। নিহত রাজিব রাণীশংকৈল উপজেলার রাতোর এলাকার মৃত জাহিরুল ইসলামের ছেলে।
এ দিকে নাতির মোরসাইকেলে মেয়ের বাড়ি যাওয়ার পথে সদর উপজেলার মোলানী নামক স্থানে শুক্রবার বিকেলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফ উদ্দীন (৭০) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই মারা যান। শরিফ উদ্দীন বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মৃত মোশর মোহাম্মদের ছেলে।
অপর দিকে শুক্রবার রাতে পীরগঞ্জ এলাকায় শশুরবাড়ী থেকে বাড়ি ফেরার পথে লোহাগাড়া নামক স্থানে মোটরসাইকেলসহ গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই উজ্জ্বল নামে আরও এক যুবক নিহত হয়। উজ্জ্বল সদর উপজেলার জামালপুর দেওয়ারজীপাড়া গ্রামের বাবুল ইসলামের ছেলে।
দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা স্বীকার করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পায়ে হেটে বিশ্বজয়ের পথে শাকিল, ৯০ দিনে এভারেস্টে চুড়া জয়ের ইচ্ছে

দীর্ঘ ৬ মাস বিরতির পর ডাঃ কে এ মোহাম্মদ বদরুদ দোহা পীরগঞ্জে রোগী দেখছেন

দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে নৌকা আর স্বতন্ত্রে বিভক্ত আওয়ামী লীগ

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে রোগীর মৃত্যু

পীরগঞ্জে শ্বশুড়কে হারিয়ে জেলায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন বউমা

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশী আটক

দিনাজপুর-১ আসনে চতুর্থ বারের মত নৌকা প্রতীকে মনোরঞ্জন শীল গোপাল এমপি মনোনয়ন পাওয়ার খবরে বীরগঞ্জ কাহারোলে আনন্দের জোয়ার

পীরগঞ্জে অগদূতের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন

দিনাজপুর জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে গরু পেয়ে আনন্দে অশ্রুসিক্ত মনোয়ারা