Wednesday , 19 May 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচন- সভাপতি হালিম, সম্পাদক এন্তাজুল নির্বাচিত

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে-বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭জন এবং আ’লীগ সমর্থিত ৫ জন নির্বাচিত হয়েছেন।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ্যাড.আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড.এন্তাজুল হক, সহ-সভাপতি রফিজুদ্দিন, লাইব্রেরী সম্পাদক আইজুল ইসলাম, ট্রেজারী সম্পাদক আবু দাউদ মানিক, মিলনায়তন ও সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন এবং সদস্য তৈমুর হোসেন। আ’লীগ সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি হাবিবা ইয়াসমিন, সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য ললিত কুমার রায়, তৈয়ব মো: নাজমুল হুদা, আশিকুর রহমান।
ভোট গননা শেষে মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনার আনিসুর রহমান খান মিলন স্বাক্ষরিত এ ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ২০৪ জন, এর মধ্যে ভোট পরেছে ১৯৪ জনের। এরআগে সকাল ৯টায় শুরু হয় ভোট প্রয়োগ, শেষ হয় বিকাল ৪টায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা তথ্য অফিসের উদ্দ্যোগে ইমামদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা

বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে যুবককে হত্যার অভিযোগে মামলা

পীরগঞ্জে বিলের কচুরিপানা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী’র সাথে রাণীশংকৈল আ’লীগের মত বিনিময় সভা

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৪ জনের সাজা

চিরিরবন্দরে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড সমাপ্ত

কাহারোলে কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

বীরগঞ্জে দুই বছরেও মেরামত হয়নি সেতু, ছয় গ্রামের মানুষের দুর্ভোগ

সাপাহারে আহত ইসলামী আন্দোলন নেতার পাশে ইত্তেহাদুল উলামা