Sunday , 16 May 2021 | [bangla_date]

দেশে টিকা নিলেন ৯৫ লাখ ১৯ হাজার মানুষ।প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন।দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ লাখ ৮৩ জন

দেশে ২৭তম দিনে আজ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৮ হাজার ৯৩০ জন। এর মধ্যে ঢাকা মহানগরে নিয়েছেন ১০ হাজার ৭৫১ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ লাখ ৮৩ জন। প্রথম ও দ্বিতীয় মিলে টিকা দেয়া হয়েছে ৯৫ লাখ ১৯ হাজার ৯৯৫ ডোজ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বিতরণ করা টিকা বাদ দিলে হাতে মজুত আছে মাত্র ৬ লাখ ৮০ হাজার ৫ ডোজ। ঘাটতি টিকার পরিমাণ ১৪ লাখ ৩৯ হাজার ৮২৪ ডোজ।

অন্যদিকে এ পর্যন্ত দেশে মোট প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন। এর মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৯৭৯ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন।

টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ১০০০ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে অনলাইনে নিবন্ধনও ২রা মের পর থেকে বন্ধ রয়েছে। এ পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

প্রসঙ্গত, গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে। আর দ্বিতীয় ডোজ শুরু হয় ৮ই এপ্রিল থেকে। দেশে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা এবং উপহার পাওয়া মিলে এ পর্যন্ত টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ। এছাড়া এ মাসে চীনের কাছ থেকে উপহার পাওয়া টিকার পরিমাণ ৫ লাখ ডোজ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণার দাবি

আটোয়ারী পুলিশের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

তেঁতুলিয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কৃষকদলের উদ্যেগে কৃষক সমাবেশ

বীরগঞ্জে শো রুম উদ্বোধন করলেন নায়ক রিয়াজ

তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে জেলা আওয়ামী লীগের আনন্দ র‌্যালী

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে পঞ্চগড়ে তিন দিনের উন্নয়ন মেলা শুরু

করোনা মুক্ত হলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

পীরগঞ্জে আধুনিক ভূমি ব্যব¯’াপনা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেখ হাসিনার নির্দেশনায় কান্তজিউ মন্দিরকে পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় পরিণত করা হচ্ছে -এমপি গোপাল