Thursday , 13 May 2021 | [bangla_date]

পীরগঞ্জে উপজেলা যুবদলের ঈদসামগ্রী বিতরণ

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্রমিক, দিনমজুর ও হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ‌। বুধবার সন্ধ্যায় উপজেলা যুবদলের পক্ষে ৫০টি পরিবারের মাঝে সেলাই, চিনি, মুড়ি ও দুধের কৌটা বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তোবারক আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী কনক, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, ওয়াহিদুজ্জামান নবীন, রাজু, ফারুক সহ দলের কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হাসান মিঠু জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমরা দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে শ্রমিক, দিনমজুর, দরিদ্র অসহায় ও অস্বচ্ছল মানুষদের খুঁজে এনে ঈদ সামগ্রী দিয়েছি। দেশের ক্রান্তিকাল সহ সব সময় যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে সাধারণ মানুষের পাশে থেকেছে। এবারও ঈদকে সামনে রেখে আমরা আমাদের সাধ্যমত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে তারুন্যের উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

হরিপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ আগষ্ট পালিত

দিনাজপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন পালিত

বীরগঞ্জে ১০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরে মোটরবাইককে টেনে-হিঁচড়ে ১৫০গজ দূরে নিলো ট্রাক, যুবক নিহত

আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল চাকুরিচ্যুত পুুলিশ সদস্যের

আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল চাকুরিচ্যুত পুুলিশ সদস্যের

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু,সহপাঠী উদ্ধার

উপজেলা চাউলকল মালিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচন- আলতাফুর সভাপতি ফরহাদ সম্পাদক নির্বাচিত

পীরগঞ্জে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন

কাহারোলে লিল্লাহ বোডিং ও এতিমখানার ছাত্রদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ