Monday , 17 May 2021 | [bangla_date]

পীরগঞ্জে কিশোরী গনধর্ষণের শিকার ঃ গ্রেফতার-২

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে সোমবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে।

পীরগঞ্জ থানার ওসি(তদন্ত) খাইরুল ইসলাম ডন ও এলাকাবাসি সুত্রে জানা যায়, গত রবিবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার এক কিশোরী বাড়ির পাশে^ দোকানে খরচ করতে গেলে একই এলাকার শামীম, রাব্বি এবং রাকিব নামে তিন যুবক তাকে দোকানের পাশের একটি রুমে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে। এ সময় ধর্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে গান বাজায়। পরে এলাকার লোকজন ঐ কিশোরীর পিতা মাতা ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে শামীমকে এবং রাতে রাব্বীকে গ্রেফতার করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে তিন জনের নামে থানায় মামলা করেছেন। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, মামলার অন্য এক আসামীকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সেক্টর কমান্ডার ফোরামের নতুন কমিটি গঠন

বীরগঞ্জে পুরাতন জাতীয় পরিচয়পত্র পুড়িয়ে ধ্বংস

বীরগঞ্জে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

চার শতাধিক কোভিট-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিল এসএবিডি

দিনাজপুরের গাবুড়া’য় জমজমাট গ্রীস্মকালীন টমেটো’র বাজার

সাপের ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে নারী

পীরগঞ্জে ক্ষতিকর গাছের চারা ধ্বংস করতে মাঠে নেমেছে প্রশাসন

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

মানবতার একজন দানবীর ব্যক্তি মোহাম্মদ আলী চৌধুরী

রাণীশংকৈলে স্বামীর হাতে স্ত্রী খুন থানায় স্বামীর আত্মসমর্পণ