Thursday , 20 May 2021 | [bangla_date]

পীরগঞ্জে ছাত্রলীগ সভাপতির ৩ লাখ টাকা ছিনতাই

পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কলেজ বাজার এলাকায় সেতাবগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন জানান, রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান (সাদ্দাম স্টোর) বন্ধ করে বাড়িতে ফেরার সময় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দুইজন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তার হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল বিক্রির প্রায় ৩ লক্ষাধিক টাকা রক্ষিত ছিল।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য ইতিপূর্বে কলেজ হাটের ব্যবসায়ী গোলাম নবী দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যত্রতত্র ভাবে গড়ে উঠা অটো মিলের ছাই ও ধুলোবালুতে অতিষ্ঠ সেতাবগঞ্জ পৌরবাসী

বিবিসি বাংলার প্রতিবেদন কেন বারবার রূপ বদলাচ্ছে করোনাভাইরাস?

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পৌর বিএনপির আয়োজনে

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পৌর বিএনপির আয়োজনে

ঠাকুরগাঁওয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস দোকানে

বোদায় সমবায় দিবস পালিত

টেরাকোটার অনন্য নিদর্শন ৩ শত বছরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির

বঙ্গবন্ধু কন্যা কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন —–হুইপ ইকবালুর রহিম

এবার ঠাকুরগাঁওয়ের এক মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, মাদ্রাসার কক্ষে তালা

ইছামতীতে নদীতে সেতু নির্মানের দাবি স্থানীয়দের