Monday , 3 May 2021 | [bangla_date]

পীরগঞ্জে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে দুরারোগ্য ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,থ্যালাসেমিয়া, স্ট্রোকে প্যারালাইজড, ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে আর্থীক সহায়তা কর্মসূচির আওতায় চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন রোগে আক্রান্ত ৫৬ জন ব্যক্তির মাঝে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করেন পীরগঞ্জ উপজেলা চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ আক্তারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। ৫৬ জন ব্যক্তির প্রত্যেকে ৫০ হাজার করে মোট ২৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। আক্রান্ত ৫৬ জনের মধ্যে ক্যান্সারে আক্রান্ত-৩২ জন, কিডনী রোগে -৭জন, লিভার সিরোসিস্-২জন,স্ট্রোকে প্যারালাইজড-৬জন, জন্মগত হৃদরোগে আক্রান্ত-৪জন, থ্যালসেমিয়া রোগে আক্রান্ত-৫জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শহরে প্রায় দুই বছর ধরে রাস্তার কাজ অসমাপ্ত অতিষ্ট পৌরবাসীর ঘন্টাব্যাপী মানববন্ধন

বীরগঞ্জে চতুর্থ ধাপের নব-নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

সরকার বাংলাদেশকে একটি বর্বর, অসভ্য ও ব্যর্থ রাষ্ট্রে পরিনত করেছে —মির্জা ফখরুল

হরিপুর বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান—মুকুল

আটোয়ারীতে মৃত্যু বার্ষিকীতে নায়ক রহমানের স্মৃতিচারণ

ঘোড়াঘাটে পিকআপের ধাক্কায়  গরু ব্যবসায়ী নিহত

ঘোড়াঘাটে পিকআপের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

বীরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামসহ দুই নারী আটক

প্রসূতিকে ছাড়পত্র দিল হাসপাতাল, সিএনজিতে উঠতেই সন্তান প্রসব!

রাণীশংকৈলে ”মানবতার বন্ধন” আয়োজিত ইফতার মাহফিল

দিনাজপুর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে প্রস্তুতিমূলক সভা