Wednesday , 26 May 2021 | [bangla_date]

পীরগঞ্জে ভ‚মিহীনদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খাস জমি উদ্ধারের আন্দোলনকে বেগবান করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সিডিএ (কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন) নামে একটি বেসরকারি সংস্থার সহযোগীতায় পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান আনছারুল ইসলাম, নির্বাহী সদস্য সলেমান আলী, ঘিডোব জনসংগঠনের সভাপ্রধান অবিনাশ রায়, নির্বাহী সদস্য মহসিনা বেগম প্রমূখ।
এ সময় বক্তরা বলেন, উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব মৌজার ১নং খাস খতিয়ান ভূক্ত ৫.২৫ একর খাস জমি দীর্ঘদিন ধরে ভ‚মিহীনরা ব্যবহার করে আসছিল। কিন্তু কয়েক বছর ধরে একটি কুচক্রী ভূমিদস্যু মহল ওই খাস জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বক্তরা আরো বলেন, বর্তমান সরকার ভূমিহীন বান্ধব হওয়া সত্বেও স্থানীয় কিছু ভূমিদস্যু ভ‚মিহীনদের অধিকার বঞ্চিত করার জন্য নানা রকম হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া সহ খাস জমি ছেড়ে দিতে তাদের উপর অত্যাচার ও নিপিড়ন চালিয়ে যাচ্ছে। ভ‚মি দস্যুদের কবল থেকে রক্ষা পেতে ও খাস জমি ভ‚মিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়ার জোর দাবী জানান তারা। এছাড়াও খাস জমি ও জলাশয়কে কেন্দ্র করে ভূমিহীনদের উপর করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পুকুর থেকে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

ইউপি সদস্যদের প্রাপ্য টাকা সম্মানী ভাতা আত্মসাৎ‘র অভিযোগে দিনাজপুরের মরিচা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে ৭৮ লাখ টাকা ব্যয়ে ড্রেনের কাজের উদ্বোধন

তেঁতুলিয়ায় প্রকাশ্যে ভিটাবাড়ির  গাছ কেটে চুরির চেষ্টা

তেঁতুলিয়ায় প্রকাশ্যে ভিটাবাড়ির গাছ কেটে চুরির চেষ্টা

রাণীশংকৈলে ডাকাতি স্বর্ণ ও নগদ টাকা আহত-১

ঠাকুরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় অটোর চাপায় কৃষকের মৃত্যু

কোভিড-১৯ ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় ডোজ টিকাদান শুরু

কাহারোলে বাংলাদেশ প্রেস ক্লাব কাহারোল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

সমন্বয়হীনতার অভিযোগে খানসামা উপজেলা পরিষদের  মাসিক সমন্বয় সভা বর্জন করলো ৬ ইউপি চেয়ারম্যান

সমন্বয়হীনতার অভিযোগে খানসামা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা বর্জন করলো ৬ ইউপি চেয়ারম্যান

পীরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস