Wednesday , 19 May 2021 | [bangla_date]

পীরগঞ্জে সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন

পীরগঞ্জ প্রতিনিধি : প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের বিচার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবীতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে ।
বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের পূর্ব চৌরাস্তায় পীরগঞ্জ উপজেলার সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউষ্টি পার্টির পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, পৌর প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, দেলওয়ার হোসেন দুলাল সরকার, ভোরের দর্পন প্রতিনিধি আসাদুজ্জামন আসাদ, ডেইলি ইন্ডাষ্ট্রি প্রতিনিধি দীপেন রায়, যায়যায়দিন প্রতিনিধি নসরতে খোদা রানা, রিপোর্টাস ক্লাবের সভাপতি আওলাদ হোসেন লিটন, থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিম, খোলা কাগজ প্রতিনিধি বাদল হোসেন, লিমন সরকার ,গৌদম দাস বাবলু,রিপা পারভীর প্রমূখ।
এ সময় বক্তরা, সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাঁকে হেনস্থাকারীদের বিচার দাবী করে বলেন, স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধ করতেই ওই সাংবাদিককে আটক রেখে নির্যাতন করা হয়েছে। সাংবাদিকতা কোনো অপরাধ নয়। স্বাধীন সাংবাদিকতা সংশ্লিষ্ট সকল কালাকানুন বাতিল করার জোর দাবী জানান সাংবাদিক নেতারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নব- গঠিত ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

হরিপুরে উপজেলা প্রশাসনের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ঈদ উল আযহা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

কালিয়াগঞ্জ হাট বারোয়ারি দূর্গা পূজা মন্ডপে জাতীয়তাবাদী যুবদলের সূধী সমাবেশ

৩ দফা দাবীতে পার্বতীপুরের ট্যাংলরী মালিক গ্রুপ ও শ্রমিকদের পরিবহন ধর্মঘট তেল উত্তোলন বন্ধ

হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের   ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ জানুয়ারি

হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ জানুয়ারি

পঞ্চগড়ে মজনু নামের এক সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ীতে পৌর বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা