Saturday , 1 May 2021 | [bangla_date]

পীরগঞ্জ অধৃষ্য ক্লাবের আয়োজনে এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

প্রতি বছরের ন্যায় এবারও অসহায় এতিম ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ফুটানি টাউন এলাকার অন্যতম সেরা স্বেচ্ছাসেবী সংগঠন অধৃষ্য ক্লাবের সদস্যরা ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার নারায়নপুর গোয়ালপাড়া এতিমখানা ও লিল্লাবোডিংয়ে এই ইফতার মাহফিল কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অধৃষ্য ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ মেহেদী হাসান ডরিন, সভাপতি মোঃ রাসেদ খান, সাঃ সম্পাদক মোঃ জাকিউর রহমান লিপন সহ ক্লাবের অন্যান্য সকল সদস্য, এতিমখানার সকল শিক্ষার্থী সহ সকল শ্রেনীপেশার মানুষ।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আক্তারুল ইসলাম, ডিএন কলেজের প্রধান অফিস সহকারী ফজলুল হক, জেলা পরিষদ সদস্য আমির হোসেন সহ আরো অনেকে।

অধৃষ্য ক্লাবের সভাপতি রাশেদ খান বলেন-
সংগঠনের সকলের আর্থিক সহযোগিতা দিয়ে আমরা বরাবরই চেষ্টা করি স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি সকল সামাজিক কাজে অংশগ্রহণ করতে। দেশের এই ক্রান্তিলগ্নে বিগত সময়ের করোনা কালীন সময়েও খাদ্য সামগ্রী দিয়েছি, এবার ও দিচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে বিশ্ব মা দিবস পালিত

চিরিরবন্দরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

একটু উষ্ণতা ও স্বস্থি দিতে অসহায় শীতার্তদের কাছে শীতবস্ত্র পৌছে দিল র‌্যাব

বীরগঞ্জে ক্ষেতে মাছ মারাকে কেন্দ্র করে একজন কে পিটিয়ে আহত

পীরগঞ্জে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক

দিনাজপুর জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিস্কার,পরিছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে মহিলা পরিষদের স্মারকলিপি

বীরগঞ্জে আসন্ন মরিচা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল

পঞ্চগড়ে লেডিস ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধী শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ