Thursday , 6 May 2021 | [bangla_date]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে কৃষি ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক বিপ্লব ঘটেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- সংসদ সদস্য -৬ দিনাজপুর-১ আসনের মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারনে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক বিপ্লব সাধন হয়েছে। যা বিগত কোন সরকার ক্ষমতায় থাকাকালীন চিন্তাও করে নাই। তাই কৃষি ক্ষেত্রে গবেষণার জন্য ৯ হাজার কোটি টাকা ভুর্তকি দিয়েছেন। তিনি বলেন, এবার ধানের বাম্পার ফলন হয়েছে। তাই কৃষকের সময় ও খরচ কমাতে সরকার ভুর্তুকি দিয়ে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছেন। ৬ মে ২০২১ বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভুর্তকি) কার্যক্রমে কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় দুই জন কৃষকদের মাঝে চার টি কম্বাইন হারভেস্টার মেশিনের চাবী হস্তান্তর করেন। যার একটি মেশিনের মূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা। আর সরকার ভুর্তকি দেন ১৫ লাখ ৭৫ হাজার টাকা।এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু রেজা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ইমপ্যাক্ট প্লাস শাপলা দলের বৃক্ষ রোপন কর্মসূচী

পীরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে খেতমজুর ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

বিরামপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

বিরামপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

স¦প্ন পুরণ. হুইল চেয়ার পেয়ে উঠে বসেছে শয্যাশায়ী প্রভাত

দিনাজপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শুভসংঘের শীতউপকরণ বিতরণ

বীরগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

খানকাহ্ রহমানীয়া নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খানকাহ্ রহমানীয়া নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অফিস ম্যানেজমেন্ট কর্মশালায় রাণীশংকৈলের মাহমুদুল দ্বিতীয়

পঞ্চগড়ে বিশ্ব এইডস দিবস পালিত