Sunday , 23 May 2021 | [bangla_date]

বাংলাদেশিদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে

ই-পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা সংক্রান্ত বক্তব্য তুলে দেওয়া হলেও বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতি অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরালের ভ্রমণে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

এর আগে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিষয়ক ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলাড কোহেগন এক টুইট বার্তায় ই-পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞার অংশ তুলে দেওয়ার সংবাদটিকে ‘গ্রেট নিউজ’ উল্লেখ করে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারে প্রতি আহবান জানান।

এর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টধারীরদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ আছে এবং মধ্যপ্রাচ্য নীতি অনুযায়ী ইসরাইলের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিন্দুমাত্র পরিবর্তন হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটা ভুল ধারনা তৈরি হয়েছে সম্প্রতি বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা সংক্রান্ত যে বক্তব্যটি ছিল সেটি বাদ দেওয়ার পর। প্রকৃতপক্ষে এই বক্তব্যটি বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের ই-পাসপোর্টের আর্ন্তজাতিক মান রক্ষার জন্য। কিন্তু এই বক্তব্য তুলে দেওয়ার সঙ্গে ইসরাইল সম্পর্কিত বাংলাদেশের নীতি পরিবর্তণের কোন সম্পর্ক নেই। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইসরাইলে ভ্রমণ নিষেধাজ্ঞায় কোন পরিবর্তন হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিলিস্তিনে ইসরাইলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ফিলিস্তির সংকট সমাধানে জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী ‘দুই রাষ্ট্র নীতি’তে বাংলাদেশের সমর্থন অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে উম্মুক্ত বাজেট শেয়ারিং কর্মশালা

সাম্প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

নির্বাচনে বিজয়ী হওয়ায় গণমানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় ভাসছেন ‘মুক্তা’

দিনাজপুর সদরে প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী মাঠে হইপ ইকবালুর রহিম

দীর্ঘ ২০ বছর পর নির্মিত হবে রাণীশংকৈল পৌরসভার নিজস্ব ভবন

রাণীশংকৈলে ১২০পিস ইয়াবা সহ রবিউল গ্রেফতার..

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে আমি প্রার্থী হয়েছি বলেই আপনাদের কদর বেড়েছে স্বতন্ত্র প্রার্থী তারিকুল

হাকিমপুরে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত