Saturday , 29 May 2021 | [bangla_date]

বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ঋণ প্রদানের সক্ষমতা অর্জন করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ঋণ প্রদানের সক্ষমতা অর্জন করেছে এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একের পর এক মাইলফলক গড়ে যাচ্ছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ধারাবাহিকভাবে গত ১২ বছরে বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতির সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করে বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। অর্থনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সব দেশকে ছাড়িয়ে সারা বিশ্বে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে বাংলাদেশে যা সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এছাড়া শিক্ষা কার্যক্রম পূর্ণদমে চালুর পূর্বেই সরকার শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মুজিব শতবর্ষের উপহার হিসেবে ২৯ মে ২০২১ শনিবার বিকেলে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৮৩ লাখ টাকা ব্যয়ে নিমাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনকালে এমপি গোপাল বক্তব্যে এ কথা বলেন।উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ হোসেন, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সম্পাদক শামীম ফিরোজ আলম, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক সরকার, নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম আসলাম, নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী। এর আগে নিজপাড়া ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৭৪ লাখ টাকা ব্যয়ে মাঝা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন, ৩৮ লাখ টাকা ব্যয়ে কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন, ৫৭ লাখ টাকা ব্যয়ে দামাইক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন ও ৭৬ লাখ টাকা ব্যয়ে উপজেলার কল্যাণী থেকে খলসিহাট ভায়া দারিয়াপুর রাস্তা এবং একটি কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে আদিবাংলার গ্রামীণ সংস্কৃতির তুমুড়ীবান ও পাতা খেলা

হাবিপ্রবি’তে ‘বিজনেস অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জেস’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স

আন্দোলনের নামে জনগনকে বিভান্ত করছে বিএনপি —হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কাহারোলে কয়েকটি উন্নয়নের প্রকল্পের কাজ শুরু অপেক্ষায়

কাহারোলে কয়েকটি উন্নয়নের প্রকল্পের কাজ শুরু অপেক্ষায়

আন্তর্জাতিক যুব দক্ষতা দিবস পালিত প্রযুক্তিনির্ভর বিশ্বে এআই ও ডিজিটাল দক্ষতা অর্জন সময়ের দাবি—হাবিপ্রবি ভিসি

পঞ্চগড়ে তিন উপজেলায় বিএনপি ও আওয়ামীসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, শীতের দাপটে জর্জরিত সীমান্ত জনপদ

বীরগঞ্জে ১০ম শ্রেশীর স্কুল শি’ক্ষার্থীর আ’ত্মহ’ত্যা

কাহারোলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত