Wednesday , 26 May 2021 | [bangla_date]

বীরগঞ্জের পল্লীতে ২ দেবরের লাঠির আঘাতে গুরুত্বর আহত ভাবী হাসপাতালে ভর্তি,থানায় অভিযোগ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়ন চিলকুড়া গ্রামের মৃত চৈতু মোহাম্মদের ছেলে সবিউল ইসলামের লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, তার বোন গুলবাহারের স্বামী জাহাঙ্গীর সহজ-সরল, হাবা-গোবা হওয়ার কারনে সাতোর ইউপি লাটডাবরা গ্রামের শশুরবাড়িতে দেবর জেনারুল ও এরশাদের স্ত্রী নুর বানু এবং বিউটি ঠুনকো ঘটনায় মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন সময় গুলবাহারের উপর চরম নির্যাতন চালায় ও যখন তখন মারপিট করে।এরই ধারাবাহিকতায় ২২ মে রাতে দেবরদ্বয় ও তাদের স্ত্রীরা একজোট হয়ে গুলবাহারের নামে মিথ্যা বদনাম ছড়িয়ে তাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক ফুলা জখম করেছে। গুলবাহার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিবাদিরা গুলবাহার বেগম কে বড় রকমের ক্ষতিসহ হত্যা করতে পারে আশংকায় তার সহোদর ভাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বীরগঞ্জ থানা সুত্রমতে জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের পাওয়া যায় নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প

পীরগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা

কাহারোলে মাদক ব্যবসায়ীসহ ৫জন গ্রেপ্তার, পৃথক মামলা দায়ের

চিরিরবন্দরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বীকৃতি পেল আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন, হুমকির মুখে শহরের টাঙন ব্রিজ

বীরগঞ্জে আসন্ন মরিচা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল

ঠাকুরগাঁওয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নর্থ বেঙ্গল আ্যগ্রো ফার্মস লিমিটেডের বাগানবাড়ির কৌতুহলী

হেলমেট নাই তো তেল নাই বীরগঞ্জ পুলিশের কড়াকড়ি

পীরগঞ্জে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত