Sunday , 30 May 2021 | [bangla_date]

বীরগঞ্জে অবৈধ সিনটা ট্যাবলেট উদ্ধার, আটক ২

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের তৎপতায় অবৈধ সিনটা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন – বীরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের খালপাড়া এলাকার আলাউদ্দিন (মিস্ত্রি) ‘র ছেলে আল আমিন (৩০) ও উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামের মৃত পঞ্চানন শর্মার ছেলে প্রদীপ কুমার রায় (৩৪)। বীরগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স শনিবার দিবাগত রাত ৯টায় বাহাদুর বাজারে অভিযান চালিয়ে প্রদীপ কুমার রায়কে ৪০ পিচ অবৈধ নেশা হিসেবে ব্যবহৃত সিনটা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করেন। অন্যদিকে এসআই এনামুল হকের নেতৃত্বে একইদিনে রাত ৮টায় বীরগঞ্জ সরকারি কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০পিচ সিনটা ট্যাবলেটসহ আল-আমিনকে আটক করা হয়। এব্যাপারে বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে পৃথক পৃথকভাবে ২টি মামলা দায়ের করে আসামীদের রবিবার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে স্বাধীনতা বিরোধী পিতা ও কন্যাকে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা বানানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নবাগত জেলা প্রশাসকের সাথে চেম্বারের নেতৃবৃন্দের মতবিনিময়

বাল্য বিবাহ বন্ধ ও কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বীরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ

বোচাগঞ্জে তারুণ্যের উৎসব দিনব্যাপী মেলা ও জুলাই ৩৬ এর চিত্র প্রদর্শনী সমপন্ন

বীরগঞ্জে বৈরাগীবাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বোচাগঞ্জে অসময়ে কার্টিমন জাতের আম ফলিয়ে আলোচিত অধ্যাপক সুকমল

”হাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত”

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী থেকে বাড়ির ফেরার পথে দূর্ঘটনায় নিহত কিশোর

নারীরা এখন বাংলাদেশের উন্নয়নের সহযোদ্ধা -মনোরঞ্জন শীল গোপাল এমপি