Sunday , 30 May 2021 | [bangla_date]

বীরগঞ্জে চাঞ্চল্যকর আফজাল হত্যার ২ আসামী গ্রেফতার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে চাঞ্চল্যকর আফজাল হোসেন হত্যা মামালার ২ আসামীকে গ্রেফতার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই আবকর আলীর নেতৃত্বে এসআই রেজাউল করিম,এএসআই সুদান, সাজেদুর,ওয়াদুদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ২৯ মে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়া বাজারে অভিযান চালিয়ে দ্বীপনগর বগুড়া পাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মনতাজ আলী (৫৫) ও একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে খোর্শেদ আলম (৩৫) কে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রামের সিংড়াডাংঙ্গীর জনৈক প্রমোদ চন্দ্র রায়ের লেচু বাগানে গাছের সাথে গলায় মাফলাট পেছানো ঝুলন্ত অবস্থায় অটোচালক আফজাল হোসেনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে বীরগঞ্জ থানা পুলিশ। আফজাল কাহারোল উপজেলার ১৩ মাইল বগুড়াপাড়া গ্রামের মৃত আনসারের ছেলে। গত ৫(ফেব্রুয়ারি) ২০২১ শুক্রবার সকালে মৃত আফজাল হোসেনের লাশ দেখতে পেয়ে বীরগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে এসআই মোঃ আকবর আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে এঘটনায় বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং১২। ওই চাঞ্চলকর হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বীরগঞ্জ থানা পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পাট নিয়ে ব্যস্ত কৃষকেরা — প্রয়োজনীয় পানির অভাবে পাট নষ্ট হওয়ার আশংকা

বীরগঞ্জে নালা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল লীগের চ্যাম্পিয়ন ‘ভলিবল ফ্রেন্ডস’

দিনাজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কিশোর-কিশোরীদের পুষ্টি ও স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢেপা নদীর আশ্রম ঘাটের উপর সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় দু’পাড়ের এলাকাবাসীর মুখে হাঁসির ঝিলিক

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীদের মাঝে বখতিয়ার আহমেদ কচির জায়নামাজ ও ৩১ দফা ক্যালেন্ডার বিতরণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক দিবসে পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হরিপুরে বিএনপি’র জনসভায় বক্তব্যে বলেন, সংখ্যালঘুরা আমাদের আমানত — মহাসচিব মির্জা ফখরুল ,

পীরগঞ্জে যুব ফোরামের কমিটি গঠন ও আলোচলা সভা

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত