Sunday , 30 May 2021 | [bangla_date]

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্ণামেন্ট (বালক/বালিকা) (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার বিকেলে বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দিনাজপুর-০১(বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল আনুষ্ঠানিক ভাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা আখতার বৃষ্টি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. কামাল হোসেন, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, ভোগনগর ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুর রাজ্জাক, সাবেক খেলোয়াড় আরশাদ মোহাম্মদ বাবু প্রমুখ।টুর্ণামেন্ট পরিচালনা করেন মো. আবুল কাশেম, সহকারী হিসেবে ছিলেন মো. বেলাল হোসন এবং মো. শামসুল আলম।উদ্বোধনী খেলায় ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদ ও ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদ অংশ নেয়। খেলায় ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদ ০১গোল এবং ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদ ০২গোল করে।এ টুর্ণামেন্টে বীরগঞ্জ পৌরসভা, ভোগনগর ইউনিয়ন পরিষদ, সুজালপুর ইউনিয়ন পরিষদ, শতগ্রাম ইউনিয়ন পরিষদ, সাতোর ইউনিয়ন পরিষদসহ মোট ৫টি দল অংশগ্রহন করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হকিকুল, সম্পাদক রহমান

ঠাকুরগাঁওয়ে অনুমোদনহীন থেরাপি সেন্টার বন্ধ

বোদায় উদীচীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আছিয়া ধর্ষন ও নারী এবং শিশু কন্যাদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আটোয়ারীতে প্রতিবাদ কর্মসূচী

বীরগঞ্জে অপরিপক্ব তরমুজে সয়লাব বাজার, ঠকছেন ক্রেতারা

একই পরিবারে ক্যান্সারে মৃত্যু- ৮ রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যান মতিউরের মা আর নেই

মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বীকৃতি পেল আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

হরিপুরে গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং

শেখ হাসিনা সকল অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোদায় কালিয়াগঞ্জ ইউ’পির উপ-নির্বাচনে নাসির উদ্দীন সদস্য নির্বাচিত