Friday , 21 May 2021 | [bangla_date]

বীরগঞ্জে হামরা বীরগঞ্জিয়া প্রতিনিধি পরিষদের ঈদ পুনর্মিলনী

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটি ও হামরা বীরগঞ্জিয়া প্রতিনিধি পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কোহিনুর ভিলায় হামরা বীরগঞ্জিয়া উপজেলা নির্বাহী পরিষদের সভাপতি নীল রতন সাহা নিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধু মিলন প্রোপার্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হামরা বীরগঞ্জিয়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ রেজওয়ানুল হক রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টীলটেক বিল্ডিং সিস্টেমস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক, আফতাব উদ্দিন আহমেদ ফাউন্ডেশনের মহাসচিব ও হামরা বীরগঞ্জিয়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোক্তা সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসাইন, ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও হামরা বীরগঞ্জিয়া উপজেলা নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মতিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ লাইছুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন করেন হামরা বীরগঞ্জিয়া উপজেলা নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মোঃ নুর নবী। এসময় ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো: জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ডা. আবু বক্কর সিদ্দিক, জামতলী জনকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও জামতলী যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক ও সিনিয়র সদস্য মোঃ ইউসুফ আলী, সদস্য তাসমী বারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সরকারী বরাদ্ধের টাকা ও শিক্ষাথীদের পোষাকের টাকা আত্মসাৎতে সহকারি শিক্ষক তসলিমের বিরুদ্ধে অভিযোগ

‘বাংলাদেশে গমের টেকসই উৎপাদন: প্রতিবন্ধকতা উত্তরণে প্রস্তাবনা’ শীর্ষক কর্মশালা

সৌন্দর্যের দীপ তেঁতুলিয়ায় ভিনদেশি টিউলিপ

যুব মহিলালীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লকডাউন বাস্তবায়নে হরিপুর পুলিশের তৎপরতা

দিনাজপুরে পৃথক সড়ক দূঘটনায় নিহত-২জন, আহত-২জন

উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও”র ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ !

ঠাকুরগাঁওয়ে জেএসডির পতাকা উত্তোলন দিবস পালিত

পঞ্চগড় টু রাজশাহী ট্রেন সার্ভিস এর নামকরণ হয়েছে বাংলাবান্ধা_এক্সপ্রেস

আটোয়ারীতে ফায়ার সার্ভিস ও  সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

আটোয়ারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন