Wednesday , 19 May 2021 | [bangla_date]

ভারতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড-৪,৫২৯ জন

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ছে। এদিকে ভারতে প্রথমবারের মতো একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে।

দেশটিতে বেশকিছুদিন ধরে করোনার দৈনিক সংক্রমণ কমছে। তবে সংক্রমণ কমলেও বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,৫২৯ জনের, যা এখনও পর্যন্ত রেকর্ড। ভারতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৪ লাখের বেশি মানুষ। এছাড়াও একই সময়ে ভারতে করোনা পরীক্ষা হয়েছে ২০ লাখের বেশি। একদিনে পরীক্ষার নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ।

ভারতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৭৯ হাজার ৮৫৯ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ২১ হাজার ৮২২ জন। দেশে সুস্থতার হার ৮৫.৬ শতাংশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিগন্ত শিল্পী গোষ্ঠী’’র পরিচিতি সভায় বক্তারা সাহিত্য-সংস্কৃতি হারিয়ে ফেললে নিজেদেরকেও হারিয়ে ফেলবো

শীতের আগমন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে শীতকালীন পিঠা বিক্রির ধুম পড়েছে

ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন কলেজ কর্তৃপক্ষ

রাণীশংকৈলে অর্ধ গলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

৫ কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু

পীরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

বোচাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবার উদ্ধার

বীরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় এমপি ও আ,লীগ নেতৃবৃন্দ

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে হাবিপ্রবিতে অবহিতকরণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত