Sunday , 23 May 2021 | [bangla_date]

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে প্রতিবেশী দেশ ভারতকে ছাড়ালো বাংলাদেশ। চলতি ২০২০-২১ অর্থবছরে দেশটিকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারতের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার।

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে বলা হয়, বর্তমানে বাংলাদেশের বার্ষিক মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় তা ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা।

অন্যদিকে ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার। যা বাংলাদেশের চেয়ে ২৮০ ডলার কম। বাংলাদেশির মুদ্রায় ভারতের মাথাপিছু আয় ১ লাখ ৬৫ হাজার ১৭০ টাকা। অর্থাৎ বাংলাদেশের একজন নাগরিক ভারতের একজন নাগরিকের চেয়ে বছরে ২৩ হাজার ৭৫৩ টাকা বেশি আয় করেন।

করোনা ভাইরাস মহামারি এবং এটি মোকাবিলায় নেওয়া লকডাউন দেশটির অর্থনৈতিক সংকোচনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।এদিকে গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এক পূর্বাভাসে বলা হয়েছিলো, করোনা ভাইরাসে কারণে ভারতের অর্থনীতি বেশি মাত্রায় সংকুচিত হবে। সে তুলনায় বাংলাদেশে ইতিবাচক প্রবৃদ্ধি হবে। এ কারণেই বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ চলে আসবে বলে ওই পূর্বভাসে বলা হয়।

গত অর্থবছরে (২০১৯-২০) বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। তার আগের অর্থবছরে (২০১৮-১৯) মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। তবে ২০০৭ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের মাথাপিছু আয়ের অর্ধেক ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারীকে অপহরণ অভিযােগে ৪জন গ্রেফতার

করোনায় একদিনে আরও ১২০ জনের মৃত্যু

পবিত্র রমজানে ১ টাকা লাভের দোকানে পন্য ক্রয়ে ক্রেতাদের স্বস্তি

বীরগঞ্জে রাতের অন্ধকারে রাসায়নিক সার ব্যবহার করে ধানের ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন

বোচাগঞ্জ শিল্পকলা একাডেমিকে কম্পিউটার সহ বিভিন্ন আসবাসপত্র প্রদান করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

রাজবাটী গর্ভেশ্বরী শ্মশান ঘাট ও কালী মন্দিরের গাইডওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

ইজিবাইক চুরি করতে গিয়ে পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণীকে হত্যা করে লাশ রেললাইনে ফেলে দেয় সাজ্জাদ -সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের এসপি

পীরগঞ্জে অগ্নিকান্ডে একটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই