Tuesday , 11 May 2021 | [bangla_date]

মুক্তি পাচ্ছে বাবু ও শাওনের গান ‘চাঁদনী রাইতে নিরজনে’. ……………………………………………………………………………….

‘চাঁদনী রাইতে নিরজনে আইসো সখা সংগোপনে, ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে’-প্রেমিকের জন্য প্রিয়ার কি আকুলতা! চালুন ভাজা খই, গামছা পাতা দই আরো কত কি খাবারের আয়োজন! চাঁদনী রাতে আসবে তার আপনজন। ওদিকে আপনজনও বহুদিন পর দূর দেশ থেকে আসবে, বহুদিন পর দেখা হবে প্রেয়সীর সঙ্গে। এরকম কথায় একটি পল্লীগান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু ও মেহের আফরোজ শাওন। গানটি ১২ মে সন্ধ্যা ৭.৩০টায় উর্বশী ফোরাম ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেতে যাচ্ছে।
সম্প্রতি ‘উর্বশী গানের সিঁড়ি’ শিরোনামে ১৯টি গানের রেকর্ড ও শুটিং সম্পন্ন করেছে উর্বশী ফোরাম। গানগুলি ক্রমান্বয়ে মুক্তি পাবে বলে জানিয়েছেন সংগীত সমন্বয়ক হৃদয় সৈকত। প্রধান সমন্বয়ক ড. মো. হারুনুর রশীদ জানান, আমরা এই সিজনে মূলত নতুন ও মনোমুগ্ধকর ফোক গান নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছি। খুব যত্ন ও পরিশ্রমের ফসল এই গানগুলো শ্রোতা ও দর্শকের হৃদয়গ্রাহী ও কালজয়ী হবে বলে আমাদের বিশ্বাস। জানা যায়, গানগুলোর বেশির ভাগই অধুনা ধারার লোকগীতি। বাবু ও শাওনের এই গানটির গীতিকার জহিরুল ইসলাম বাদল, সুরকার বুলবুল আনাম। এছাড়াও এই প্রকল্পে একক ও দ্বৈত গানে অংশ নিয়েছেন সুলতানা ইয়াসমিন লায়লা, সালমা আক্তার, বিন্দু কণা, প্রিয়াংকা বিশ্বাস, অংকন ইয়াসমিন, কামরুজ্জামান রাব্বি, প্লাবন কোরেশী, গামছা পলাশ, অপু আমান, সুস্মিতা দে, এএইচ তূর্য, তাসমিম জামান স্বর্ণা, নিজামউদ্দিন জাহিন, হৃদয় সৈকত, নুশিন আদিবা, নুশরাত রেশমা প্রমুখ। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন এএইচ তূর্য। গানগুলো নির্মাণে স্পন্সর করেছে এনা গ্রুপ। মিডিয়া পার্টনার দৈনিক সমকাল ও রেডিও ৭১।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু !

জননেত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পবিত্র রমজানে ১ টাকা লাভের দোকানে পন্য ক্রয়ে ক্রেতাদের স্বস্তি

হরিপুরে অক্সিজেনের উদ্দ্যোগে বাড়ি বাড়ি ফ্রী করোনা ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন

বোচাগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটি সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীর ভ্যানচালক বাবার স্বপ্নপূরণে উচ্চশিক্ষায় চীনে দুই ভাই !

বোচাগঞ্জের দাসপাড়ায় আগুন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে নগদ অর্থ প্রদান

বোচাগঞ্জে আমন ধান ক্রয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রসাশক আপনাদের সন্তানকে বলুুন চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্ধারকৃত জমিতে বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত