Friday , 28 May 2021 | [bangla_date]

রাণীশংকৈলে অসুস্থ বৃদ্ধা মা’কে হুইলচেয়ার দিলেন ইউএনও

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (২৭ মে) ৬৮ বছর বয়সী খিরু বেওয়া নামে এক হতদরিদ্র অসুস্থ বৃদ্ধা মা’কে হুইল চেয়ার দিয়ে সহযোগীতা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ ।

হতদরিদ্র অসুস্থ খিরু বেওয়া উপজেলার ধুলঝাড়ি গ্রামের মৃত ধনজয় কুমারের স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে ইউএনও’র প্রতিনিধি হিসেবে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জাহেরুল ইসলাম অসুস্থ বৃদ্ধা মা’র বাড়িতে গিয়ে হুইল চেয়ারটি পৌছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈলের কৃতি সন্তান ও শহীদ সোহরাওয়ার্দী হল বাকৃবি’র ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাদিম আল মুন্না,
বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন নেসা মুজিব হল শাখা, বাকৃবি’র সাংগঠনিক সম্পাদক এ জেড এম বর্ণী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী রুবন ও রাণীশংকৈল জাতীয় শিশু কিশোর পরিষদের ক্রীড়া সম্পাদক আল মাসুম পারভেজ।

হুইল চেয়ার পেয়ে অসুস্হ বৃদ্ধা খিরু বেওয়া অনেক খুশি।, মায়ের এমন খুশিতে তার ছেলে ও গ্রামবাসী উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবিষয়ে নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন,অসুস্থ বৃদ্ধা মায়ের পরিবারের আর্থিক সংকট থাকায় তারা হুইল চেয়ার কিনতে পারেননি। খোঁজ নিয়ে আমরা একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে জাগপা’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলবাড়ী প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় ওয়াহিদুল ইসলাম ডিফেন্স সাধারণ সম্পাদক ও আব্দুল কাইয়ুম সহ-সভাপতি নির্বাচিত

হরিপুর সীমান্তে কিশোরকে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেল বিএসএফ সদস্যরা!

বোচাগঞ্জে জঙ্গবিাদ ও মৌলবাদ বরিোধী মানববন্ধন

দিনাজপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে নৌকা ডুবিতে নিখোঁজ শিশু জয়ারাণী অর্ধগলিত মৃতদেহ ৪৭দিন পর উদ্ধার

জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে উদ্বোধনকালে এমপি গোপাল ‘মনুষত্ব ও মানবতাকে বাদ দিয়ে কোন ধর্ম হতে পারে না’

ইউএনও’র নির্দেশে জব্দকৃত শালগাছ স’মিলে কর্তন

‘শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে উলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত