Wednesday , 19 May 2021 | [bangla_date]

লিবিয়ায় নৌকাডুবিতে অর্ধশত মৃত্যুর শঙ্কা, ৩৩ বাংলাদেশি উদ্ধার

অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় মঙ্গলবার ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। নৌকাটিতে থাকা আরও ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।
বার্তা সংস্থা এপির বরাতে জানা যায়, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে ‘নৌকাডুবি’তে অন্তত ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। এদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা এখনো জানা যায়নি। আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সকলে বাংলাদেশের নাগরিক। রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।

তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকৃতরা জানিয়েছেন নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৫ হাজারের বেশি

পীরগঞ্জ প্রেসক্লাব থেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের নির্বাচনী প্রচারণা শুরু

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইন শীর্ষক গোলটেবিল বৈঠক

বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামান বিভাগীয় শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত

​হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযানে র‍্যাব

কাহারোলে আদিবাসী ও দলিতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা !

সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে সকল আদিবাসী হত্যার বিচার দাবীতে দিনাজপুরে মানববন্ধন

বীরগঞ্জে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা, রহস্য উদ্ঘাটনে পুলিশ

দিনাজপুরের চার উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মা-মলায় আওয়ামীলীগ নেতা-কর্মীসহ ২৫জনকে আ-টক