Monday , 24 May 2021 | [bangla_date]

শুক্রবার দেশের ইন্টারনেটে ধীরগতি থাকবে

সাবমেরিন ক্যাবল মেরামতের কারণে আগামী শুক্রবার দেশে ইন্টারনেট ধীর গতির হতে পারে। শুক্রবার দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৪) বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপন করা হবে। ফলে ওই দিন দুপুর ২টা থেকে পরবর্তী আট ঘণ্টা ইন্টারনেটের গতি কম থাকতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

বিএসসিসিএল জানায়, কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়নকাজের জন্য ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূগর্ভস্থ কেব্‌লের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ কেব্‌ল রুট স্থাপনের কাজ শেষ হয়েছে।

নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার কেবলের সাথে ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের সংযোগ দেওয়া হবে। এ ছাড়া ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেবলের মাধ্যমে টার্মিনেটেড সার্কিটগুলো নতুন ভূগর্ভস্থ কেব্‌লে (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন) স্থানান্তর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কাজ হবে আগামী শুক্রবার (২৮ মে) বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ের মধ্যে। এ সময় সাবমেরিন কেব্‌লের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে। যদিও এ সময়ে দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল ও আইটিসি সার্কিটগুলো চালু থাকবে। তারপরও ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দেশে যে পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার করা হয়, তার প্রায় অর্ধেক সরবরাহ করা হয় দ্বিতীয় সাবমেরিন কেব্‌লের মাধ্যমে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আলামিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক সাধারণ সভা, পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল

অধ্যাপক ও কথা সাহিত্যিক বিশ^জিৎ দাস’র মর্গান হাউস রহস্য বইটি’র অটোগ্রাফ নিতে লম্বা লাইন

গভীর রাতে ছিন্নমুল মানুষের কাছে শীতবস্ত্র পৌছালেন দিনাজপুর জেলা প্রশাসক

বীরগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী ইসাহাক হত্যায় জড়িত ৩ জন আটক

বালিয়াডাঙ্গীতে বিএনপির সভায় আ.লীগের হামলা, অর্ধশতাধিক নেতাকর্মী আহত

বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না: নৌ প্রতিমন্ত্রী

ঠাকুরগায়ে ৫২ হাজার তালগাছ রোপণ করেছেন খোরশেদ আলী

নর্থ ভিউ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডাঃ ইজদানী

সারাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু