Monday , 17 May 2021 | [bangla_date]

হরিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৪০ বস্তা চাল জব্দ, আটক-১

হরিপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে খাদ‍্য বান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরের ২৪০ বস্তা (১১ হাজার ২শ কেজি )চাল জব্দ করা হয়েছে। এসময় কালাম নামে একজনকে আটক করে ডিবি পুলিশ।

এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ চার জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে হরিপুর থানায় মামলা দায়ের করে ডিবি পুলিশ।
ঠাকুরগাঁও ডিবি’র সাব ইন্সপেক্টর রুপক কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ( ১৬ মে) রাত ৯ থেকে সাড়ে ১২ টা পর্যন্ত হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে ২৪০ বস্তা খাদ‍্য বান্ধব কর্মসূচির সরকারি চালের বস্তা জব্দ করা হয়। তিনি আরো বলেন ডিবির সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম বাদী হয়ে হরিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিষয়টি হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে হরিপুর উপজেলার আটঘরিয়া বাজারের আলাউদ্দিনের দোকানের সামনে থেকে খাদ‍্য বান্ধব কর্মসূচির ২০০ বস্তা অবৈধ চাল আটক করে ডিবি পুলিশ।

পরে বিভিন্ন তথ‍্যরে ভিত্তিতে আটঘরিয়া গ্রামের মৃত উমর আলীর ছেলের হাসকিং মিল চাতাল ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে আরো ৪০ বস্তা চালসহ মোট ২৪০ বস্তা চাল আটক করা হয়। এ ঘটনায় উপজেলার যামুন গ্রামের আবু হানির ছেলে আবুল কালাম কে আটক করেছে পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদ সহ আটক-১

বোচাগঞ্জে মেসার্স মহসিন চৌধুরী এলপিজি অটোগ্যাস ফিলিং ষ্টেশনের উদ্বোধন

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

দিনাজপুর সদর উপজেলা অটো রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক

রাণীশংকৈলের নির্যাতন মামলার মূল আসামি করিমুল গ্রেফতার

জুবিলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

পীরগঞ্জে পর্নোগ্রাফি সহ ওয়ারেন্টের ৮ আসামী গ্রেফতার

পুলিশ জনগণ এক সাথে কাজ করলে অপরাধ কমবে …… এডিশনাল ডিআইজি

খানসামায় ১২০ পরিবারের ৩০ বিঘা জমির ধান নষ্ট করল প্রতিপক্ষ

ঠাকুরগাঁওয়ে দিনমজুর বাবার সন্তান নাহিদের টাকার অভাবে অপারেশন হচ্ছেনা