Wednesday , 12 May 2021 | [bangla_date]

আবারও হরিপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে নজরুল ইসলাম(৪০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
১২ মে (বুধবার) সকাল সাড়ে ১১ টায় বাড়ি পূর্বপাশে ইরি ধান কাটার সময় বজ্রপাতে আহত হয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নজরুল তিন সন্তানের জনক ছিলেন।

মৃত নজরুল ইসলাম উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের দনগাও দূর্বাবাড়ি গ্রামের হযরত আলী ছেলে। বর্তমানে তার বাড়ি উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বটতলা গ্রামে।

হরিপুর থানা অফিসার ইনচার্জ এস এম আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করেছেন৷

উল্লেখ্য গত ৯ মে রোববার দুই সন্তানের জননী আলেয়া বেগম নামে একজন বজ্রপাতে নিহত হয়েছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

‘সংবিধান সংস্কার পরিষদে’র শপথ নিলেন স্বতন্ত্র এমপি রেজওয়ানুল হক

কাহারোলে বট-পাকুড়ের বিয়ের অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এমপি

৪৮ ঘন্টা পর কিশোরের মরদেহ ফেরত দিল ভারতের বিএসএফ

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে মিছিল \ স্বারকলিপি পেশ

ঠাকুরগাঁওয়ে দুই পক্ষের মারামারি- ১ জনের মৃত্যু/উভ

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র পৃথক অভিযানে হেরোইন উদ্ধার !

দিনাজপুরে এম আব্দুর রহিম ও নাজমা রহিম এর কবর জিয়ারত করলেন হাইকোর্টের ৮ বিচারপতি

ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

জাতিসংঘ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার