Friday , 21 May 2021 | [bangla_date]

হরিপুর জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি নিয়ে বিরোধের জেরে বসত বাড়ি ভাংচুর বাড়িতে নারীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। বসত ঘর ও ঘরের সকল মালামাল শুধু ভাংচুর করে ক্ষান্ত হয়নি, বাড়িতে থাকা রুবিনার উপরে হামলা করে আসামিরা

বাড়ি নিত্য প্রয়োজনীয় অনেক মালামাল ভাঙ্গচুর করে ৷ এতে ববিউল ইসলামের ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিসাধন হয়৷ বুধবার (২০ মে) দুপুর ২ টায় প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটেছে উপজেলার মিনাপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে।
রবিউল ইসলামের বোন মারধরের শিকার রুবিনা (১৮) বলেন,আমার বড় ভাই বাজারে যায়৷ দুপুরে হঠাৎ করে মিনাপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে জাকিরের নেতৃত্বে রানা (২৮ ) ,বিষ্ণু (৩০),ইসারুল (৫২),কাজল(২৫),ইকবাল(৩৫),আলমগীর (৪২),করিমুল(৫০)সহ মোট ৮ জন আমাদের বাড়িতে প্রবেশ করে। বাড়ি ঘর ভাঙ্গচুর করে৷ বাড়িতে কেউ না থাকায় আমি বাঁধা দিলে আমাকে একা পেয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে। তারা আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে সবকিছু ভাঙচুর শুরু করে। আমি চিৎকার শুরু করলে এলাকাবাসি এগিয়ে আসে৷খবর পেয়ে আমার ভাই বাড়িতে আসলে তাকেও মারপিট করে। আহতরা হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ ভর্তি আছেন৷
জাকির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,রবিউল যে জমিতে বাড়ি করে আছে সেই জমি সে পাবে না৷ থানায় অভিযোগ দিছে মামলা করুক৷

হরিপুর থানা অফিসার ইনজার্চ এস এম আওরঙ্গজেব বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে পল্লী শ্রী’র পক্ষ থেকে সিবিও নারী সদস্যদের মাঝে স্মার্ট ফোন বিতরণ

বীরগঞ্জে রক্তাক্ত মেঝে, নিরুদ্দেশ এক যুবক, রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ে আন্ত:উপজেলা – বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট শুরু

বীরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার -৪

পঞ্চগড়ে ডিম নিয়ে নৈরাজ্য কাটছে না রাস্তার ব্যবধান বাড়লেই বাড়ে দামের ব্যবধান

বীরগঞ্জে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিল ও স্বতন্ত্র বেতনস্কেলের দাবিতে হাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

কাহারোলে কান্তজীউ মন্দিরে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

চিরিরবন্দরে নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙে পড়ল নদীতে

বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে  আলু বোঝাই ভটভটি

বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে আলু বোঝাই ভটভটি