Monday , 10 May 2021 | [bangla_date]

হরিপুর বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান—মুকুল

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধিঃ হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিককে দেয়া এক বাণীতে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বলেন, হরিপুর উপজেলার সর্বস্তরের মুসলিমদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি হরিপুর উপজেলাসহ সর্বস্তরের মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। এক মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলিম জাতি নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। এক মাস ব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা ও সাধনার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আসে আনন্দঘন একটি মুহূর্ত।

দেশের চলমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর আঘাতে এবছর হয়তো পূর্বের মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ ও উৎসব করা সম্ভব হবে না, তবুও আমরা যে যেখানেই যে ভাবেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোন অসহায় ও দুস্থ কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এ জন্য যারা বিত্তবান ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাহাতে নিরন্ন অভুক্ত মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

উপজেলা চেয়ারম্যান আরও বলেন, করোনা মহামারিতে এখন সারাবিশ্বের মানুষের মাঝে বিরাজ করছে নিরানন্দ, ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার ছোবল থেকে মানুষকে রক্ষা করতে আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরে উপজেলাসহ সারাবিশ্বের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, আমি এই কামনা করি। সকলকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবদল নেতার মতবিনিময়

চিরিরবন্দরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ী পৌর বিএনপি’র সাবেক সা: সম্পাদক দুলালের ইন্তেকাল

ঘোড়াঘাটে ভুট্টার ক্ষেত থেকে  যুবকের লাশ উদ্ধার

ঘোড়াঘাটে ভুট্টার ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

হরিপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে সুজনের উঠান বৈঠক

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম নিরসনে চাকুরী বাজার ও নিয়োগ দাতাগণের সাথে সচেতনতামূলক সভা

রাণীশংকৈলে বীমা কোম্পানীর জন্মদিন পালিত

পীরগঞ্জে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

রাণীশংকৈলে কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধি ব্যক্তি অন্তভ’ক্তি কর্মশালা

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আহত-২

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আহত-২