Saturday , 15 May 2021 | [bangla_date]

২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শনিবার (১৫ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশসহ সারা বিশ্বে অতি সম্প্রতি চলমান কোভিড-১৯ অতিমারিতে সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’
‘এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে চলবেন’, বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সরকার ইতিপূর্বে ২৩ মে স্কুল-কলেজ ও ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা দিয়েছিল । তবে নতুন করে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নতুন করে ছুটির ঘোষণা এলো।
গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেয়ার পর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি বাড়তে বাড়তে এ পর্যন্ত এলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আল সাদিদের ইন্তেকাল

বিরামপুরে বয়লার লিকেজে বিস্ফোরণে দগ্ধ-৩ শ্রমিক

বীরগঞ্জে নওপাড়া স্কুল ও কলেজের অফিস সহকারীর পুনঃ যোগদান বন্ধের দাবিতে মান’বব’ন্ধন

দিনাজপুরে শতাধিক এতিম শিশুকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও পরামর্শ প্রদান

দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় সহায়তার প্রবক্তা শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ভেলাজান আনছারিয়া ফাজিল মাদ্রাসা আদালতের নির্দেশ অমান্য করে নিয়োগ পরীক্ষা !

বীরগঞ্জে এপি আলোকিত শিশু ফোরামের উদ্যোগে ৪ দিনব্যাপী জনসচেতনতা কার্যক্রম

বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন –হুইপ ইকবালুর রহিম

নিরাপদ ফসল উৎপাদন ও চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা পেলেন পঞ্চগড়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন

বোচাগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন